স্টাফ রিপোর্টার
ডাসাদী বড় সূত্রধর সার্বজনীন হরিসভা ও দুর্গা মন্দির প্রাঙ্গণে এক সভা গত শুক্রবার দুপুরে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, যুগ্ম-সম্পাদক ও সদর উপজেলার সভাপতি সুশীল কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক গোপাল সাহা, সহ-শিক্ষা ও সাহিত্য সসম্পাদক মনোরঞ্জন সূত্রধর এবং সদর উপজেলার পূজা উদযাপন পরিষদের সাধারণ ও মন্দির কমিটির সভাপতি লক্ষ্মণ চন্দ্র সূত্রধর।
নিরঞ্জন চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে বক্তব্য রাখেন কল্যাণপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক বজ্র বল¬ভ দাস, মন্দির কমিটির সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র সূত্রধর প্রমুখ। সভায় কল্যাণপুর ইউনিয়নে কমিটির সভাপতি নিরঞ্জন চন্দ্র সূত্রধর ও সাধারণ সম্পাদক মনোরঞ্জন সূত্রধর এবং ডাসাদী বড় সূত্রধর সার্বজনীন হরিসভা ও দুর্গা মন্দির কমিটির সভাপতি সাংবাদিক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর ও সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র সূত্রধরের নাম ঘোষণা করা হয়।
পরে মন্দিরের পক্ষ থেকে ভক্তদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন অতিথিবৃন্দ।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- ডাসাদী বড় সূত্রধর মন্দিরে সভা
