মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলায় ‘স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমী’ নামের একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। ‘সেক্রেড হার্ট’ নামের স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে গতকাল সোমবার সকাল ১০টায় ওই শিক্ষা প্রতিষ্ঠানের চত্বরে কর্মসূচিটির উদ্বোধন করেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) আহসান হাবীব।
এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার ওসি স্বপন কুমার আইচ, শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান উপদেষ্টা কবি ও সাংবাদিক অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেন, উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক মাহফুজ মল্লিক, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক আশরাফুল জাহান শাউলিন, প্রধান শিক্ষক রাধেশ্যাম মন্ডল এবং সেক্রেড হার্ট’র নির্বাহী সদস্য মো. হাবিব, মো. ইমন, মো. তানভীর ও ফয়সাল হোসেন।
সেক্রেড হার্ট ও বিদ্যালয় সূত্রে জানা গেছে এ কর্মসূচিতে ওই প্রতিষ্ঠানের ১৫০ শিক্ষার্থী, অর্ধ শতাধিক অভিভাবক এবং এলাকাবাসীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- মতলব দক্ষিণে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
Post navigation
