
মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলার স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমির আয়োজন মুজিববর্ষ উপলক্ষে ৬ দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক আশরাফুল জাহান শাওলিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো. হাবিব উল্লাহ পাটোয়ারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমির উপদেষ্টা সাংবাদিক মাহফুজ মল্লিক ও সাপ্তাহিক আজকের মতলবের ব্যবস্থাপনা সম্পাদক লোকমান হোসেন হাবিব। স্বাগত বক্তব্য রাখেন একাডেমির প্রিন্সিপাল রাধেশ্যাম মন্ডল। অনুষ্ঠান পরিচালনা করেন একাডেমির শিক্ষক ফরহাদ হোসেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন একাডেমির দ্বিতীয় শ্রেণির মেধাবী শিক্ষার্থী উম্মে হাবিবা মদিনা মল্লিক। পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
