সোনা বৈধ করতে ভরিতে কর এক হাজার টাকা

সোনা বৈধ করতে ভরিতে কর এক হাজার টাকা

গত ২৩ মে সরকার স্বর্ণ ব্যবসায়ীদের অঘোষিত স্বর্ণ বৈধকরণের বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করে। এসআরও নং ১৩২-আইন/আয়কর/২০১৯। আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ জিআই সেকশন ৪৪, জিআই সাব-সেকশন (৮) এর (বি) তে প্রদত্ত ক্ষমতাবলে সরকার, স্বর্ণ নীতিমালা ২০১৮ এর অনুচ্ছেদ এর দফা (ক) তে সজ্ঞায়িত অনুমোদিত ডিলার এবং অনুচ্ছেদ ৩.৭ এর শর্তপ‚রণ সাপেক্ষে, কোন স্বর্ণ ব্যবসায়ী বা স্বর্ণালঙ্কার প্রস্তুতকারী কর্তৃক অঘোষিত ও মজুদকৃত এবং উক্ত নীতিমালার আওতায় ঘোষিত স্বর্ণ ও স্বর্ণালঙ্কার, কাট ও পোলিশড্ ডায়মন্ড এবং রৌপ্যের উপর প্রদেয় আয়কর নির্দিষ্ট শর্তসম‚হ প্রতিপালন সাপেক্ষে প্রতি ভরি স্বর্ণ ও স্বর্ণালঙ্কারের জন্য ১০০০ টাকা, প্রতি ক্যারেট কাট ও পোলিশড্ ডায়মন্ডের জন্য ৬০০০ টাকা, প্রতি ভরি রৌপ্যের জন্য ৫০ টাকা হারে কর প্রদান করে অঘোষিত স্বর্ণ, ডায়মন্ড ও রৌপ্য বৈধ করা যাবে।

উল্লেখ্য, এই প্রজ্ঞাপন আগামি ৩০ জুন পর্যন্ত বলবৎ থাকবে। সেমতে চাঁদপুর আয়কর অফিস ২৪ জুন থেকে আগামি ৩০ জুন পর্যন্ত ঐ কর গ্রহণ করবেন। চাঁদপুর জেলার অন্তর্গত সব স্বর্ণ ব্যবসায়ীরা ৩০ জুনের মধ্যে চাঁদপুর আয়কর অফিসে পে অর্ডারের মাধ্যমে করের টাকা জমা দিয়ে তার মজুদকৃত স্বর্ণ, হীরা ও রৌপ্য বৈধ করতে পারবেন।

এখানে আরো উল্লেখ্য, স্বর্ণ, হীরা ও রৌপ্য বৈধকরণের সময় ব্যবসায়ীকে অবশ্যই বাজুস আইডি কার্ড প্রদর্শন করতে হবে। বিস্তারিত জানার জন্য বাংলাদেশ জুয়েলার্স সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. মোস্তফা ফুল মিয়া (০১৭১২-৭১৭৬২৯) এবং সাধারণ সম্পাদক মানিক পোদ্দার (০১৭১২-১০৮০৪৯) এর সাথে যোগাযোগ করা যেতে পারে।

প্রেস বিজ্ঞপ্তি
২৬ জুন ২০১৯