কচুয়ায় জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উদ্বোধন


আহসান হাবীব সুমন
‘স্বাস্থ্য সেবা অধিকার শেখ হাসিনার অঙ্গীকার’ এ শ্লোগানে কচুয়ায় ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে জাতীয় ¯^াস্থ্য সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় অনুষ্ঠানের সাথে সমš^য় করে সেবা সপ্তাহের অনুষ্ঠানের কর্মসূচি পালন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেলিভিশনের ভাষণ প্রজেক্টরে উপস্থিত অতিথিবৃন্দ ও দর্শকরা উপভোগ করেন।
কচুয়ায় অনুষ্ঠানের প্রধান অতিথি কচুয়া উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ বেলুন উড়িয়ে ৫ দিনব্যাপী সেবা সপ্তাহের উদ্বোধন করেন। উপজেলা ¯^াস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাউদ্দিন মাহমুদের সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল অফিসার কবীর হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ ওয়ালী উল্লাহ অলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আ. মুবিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মফিজুর রহমান, বেসরকারি ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম খোকা, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আক্তারুজ্জামান, ডা. খোরশেদ আলম, রেজাউল করিম, হুমায়ন কবীর, ডেন্টাল সার্জন ডা. মাসুদুর রহমান, মেডিকেল অফিসার ডা. সোহেল রানা, রহিমানগর বেসিক ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. আ. কাদেরসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।