কচুয়ায় পাট চাষিদের প্রশিক্ষণ


কচুয়া ব্যুরো
‘সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’ এ শ্লোগানে কচুয়ায় পাট চাষিদের দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট বীজ উৎপাদন এবং সম্প্রাসারণ’ শীর্ষক প্রকল্পের আওতায় দিনব্যাপী পাট চাষিদের প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নিলীমা আফরোজ।
পাট চাষিদের প্রশিক্ষণ প্রদান করেন কুমিল্লা অঞ্চলের বিএডিসি (বীজ বিপণন) উপ-পরিচালক মো. নিগার সুলতান, কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমন দে, চাঁদপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল জলিল, মুখ্য পরিদর্শক সাইফুল আলম, কচুয়া উপজেলা কৃষি সম্প্রাসরণ কর্মকর্তা কৃষিবিদ আহসান হাবীব প্রমুখ।
এসময় কচুয়া উপজেলার বিভিন্ন গ্রামের ১শ’ ৫০ জন পাট চাষিদের প্রশিক্ষণ ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।