পাইকপাড়া ইউনিয়ন বিএনপির কমিটি গঠন


ফরিদগঞ্জ ব্যুরো
গত শুক্রবার ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কমিটি গঠন উপলক্ষে স্থানীয় জুবলী স্কুলের পাশে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ওয়ার্ড ডেলিগেটরদের প্রস্তাব সমর্থনে সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির কাজী সভাপতি, আব্দুল মান্নান সিনিয়র সহ-সভাপতি, আবুল হোসেন ভূঁইয়া সাধারণ সম্পাদক ও ইকবাল হোসেন পিন্টু সহ-সাধারণ সম্পাদক ও মাহবুবুর রহমান কাজী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
এ সময় সম্মেলন উপলক্ষে সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির কাজীর সভাপতিত্বে এক অলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, ইউনিয়ন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আজিজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শাহআলম মুকুল, সাবেক ভিপি জাকির হোসেন, জাকির হোসেন পাটওয়ারী, সাবেক সহ-সভাপতি মজিবুর রহমান মজু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাহাবুদ্দিন বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ফজলুর রহমান, এম এ কাইয়ুম, পৌর বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ পাটওয়ারী, পৌর ছাত্রদলের আহ্বায়ক কামরুল ইসলাম, কলেজ ছাত্রদলের সভাপতি নাছির হোসেন।
ইউনিয়ন নেতাদের মধ্যে বক্তব্য রাখেন মজিবুর রহমান, মাহবুব রাব্বানী, মিজানুর রহমান, বাচ্চু শেখ, আজিজুর রহমান, আব্দুল খালেক, রফিকুল ইসলাম, আব্দুল কুদ্দুস, আব্দুল মান্নান, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন দর্জি, তাঁতী দলের সাধারণ সম্পাদক নুরে রহমান নুরু, ছাত্রদলের সহ-সভাপতি জাকির হোসেন দর্জি, সাধারণ সম্পাদক সোহরাব তালুকদার, সহ-সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মো. আবুল হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, যে নেতা জেলাখানায় আটক নেতাকর্মীদের দুর্দিনের পিসির টাকা আত্মসাৎ করেছে সেই নেতাকে আহ্বায়ক করে সম্পূর্ণ গঠনতন্ত্র বহির্ভূতভাবে ও তৃণমূলের মতামত উপেক্ষা করে গত ২৮ জুলাই উপজেলা বিএনপির কমিটি এবং সর্বশেষ ২৬ সেপ্টেম্বর পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। একইভাবে ইউনিয়ন পর্যায়ে না গিয়ে একের পর এক ঘরে বসে ইউনিয়ন কমিটি ঘোষনা করার মাধ্যমে দলের শক্তিকে নষ্ট করছে। এরা সরকারের এজেন্ট হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে দুর্বল করার ষড়যন্ত্রে নেমেছে।
অথচ বিএনপির নেতাকর্মীদের দুর্দিনের বন্ধু এবং আপামোর জনগণের কাছে সমাদৃত সাবেক এমপি দলের কেন্দ্রিয় কমিটির রাজস্ব ও ব্যাংকিং বিষয়ক সম্পাদক এবং উপজেলা বিএনপির সভাপতি লায়ন মো. হারুনুর রশিদের নেতৃত্বে ৯৫ ভাগ নেতাকর্মী রয়েছেন। আমরা তাঁর যোগ্য নেতৃত্বে খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে রাজপথে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। তারা বলেন, আজকের এই কমিটি বাকি ১৪টি ইউনিয়ন ও পৌর কমিটি গঠনের ঐক্যবদ্ধ শক্তি আমাদের প্রাণপ্রিয় নেত্রীর মুক্তি আন্দোলনে কঠিন ভূমিকা রাখবে।

১৩ অক্টোবর, ২০১৯।