শিক্ষার্থীদের আদর্শবান ও আলোকিত মানুষ হতে হবে …………..পুলিশ পরিদর্শক মুরশেদুল আলম ভূঁইয়া
মতলব উত্তর ব্যুরো
দেশপ্রেমের প্রত্যয় ও প্রবল আত্মবিশ্বাসে বর্তমান প্রজন্মকে সুন্দর আগামি গড়ার লক্ষ্যে এগিয়ে যেতে হবে। শুধুমাত্র জিপিএ-৫ অর্জন তথা মেধাবী হলে হবে না বরং শিক্ষার্থীদের নীতি- নৈতিকতার উপর অধিষ্ঠিত থেকে মনুষ্যত্ববোধের জাগরণের মাধ্যমে আদর্শবান ও আলোকিত মানুষ হতে হবে। গতকাল রোববার সকালে মতলব উত্তর উপজেলার লুধুয়া হাইস্কুল এ- কলেজে দৈনিক সমাবেশে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুরশেদুল আলম ভঁূঁইয়া এ কথা বলেন। তিনি আরো বলেন, বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা নিয়ে নোংরামিতে মেতে উঠেছে একটি মহল। তারা এটা নিয়ে জল ঘোলা করার ব্যর্থ চেষ্টা করছে। বুয়েটের ছাত্র হত্যা নিয়ে পানি ঘোলা করলে এটিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। ছাত্র-ছাত্রীদের আবেগের সঙ্গে আমি একাত্মতা পোষণ করছি। বুয়েটছাত্র আবরার হত্যাকা- একটি ন্যক্কারজনক ও নৃশংস ঘটনা। আবরারের হত্যাকারীদের যেন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে সরকার। এ ঘটনায় সরকার ও পুলিশের পক্ষ থেকে যা যা করণীয়, সব করা হয়েছে। ঘটনার সঙ্গে যাদের জড়িত মনে হয়েছে, প্রায় সবাইকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উস্কানি দিয়ে তারা দেশের শিক্ষার পরিবেশ নষ্ট করার পাঁয়তারা করছে। যারা দেশের শান্তি-শৃঙ্খলা পরিপন্থী কাজ করবে তাদের ছাড় দেয়া হবে না। পুলিশ পরিদর্শক (তদন্ত) মুরশেদুল আলম ভঁূঁইয়া মাদক, ইভটিজিং,বাল্য বিবাহসহ বিভিন্ন অসামাজিক কর্মকা- থেকে শিক্ষার্থীদের বিরত থেকে লেখাপড়ার প্রতি মনযোগী হওয়ার আহ্বান জানান। এ সময় বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. জাকির হোসেন, গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য রিয়াজ উদ্দিন রিয়াজ, সদস্য আবদুল হান্নান পাটোয়ারী, শাহ মো. জহির, ইলিয়াছ দেওয়ান, হুমায়ুন প্রধান, ইউপি সদস্য আবদুল কাদির জিলানী, সমাজসেবক ইঞ্জিনিয়ার আবুল হাসেম, বোরহান দেওয়ান, লুৎফর রহমান খান, মুক্তিযোদ্ধাআবদুর রশিদ প্রমুখ। এরপর লুধুয়া আহমাদিয়া (সা.) দাখিল মাদরাসা ও হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থীদের নিয়েও সচেতনতামূলক সভা করেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মুরশেদুল আলম ভূঁইয়া।
১৪ অক্টোবর, ২০১৯।

