রুপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির কমিটি গঠন

ফরিদগঞ্জ ব্যুরো
গত শুক্রবার ফরিদগঞ্জ উপজেলার ১৬নং রুপসা দক্ষিণ ইউনিয়নের সাংগঠনিক কমিটি গঠন উপলক্ষে গৃদকালিন্দিয়া বাজারে
সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ওয়ার্ড ডেলিগেটরদের প্রস্তাব সমর্থনে সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন খান সভাপতি, হারুনুর রশীদ জামাল সিনিয়র সহ-সভাপতি, জাকির হোসেন পাটওয়ারী সাধারণ সম্পাদক, কামরুজ্জামান দুলাল সহ-সাধারণ সম্পাদক, ইব্রাহীম খান মিলন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। এই সময় সম্মেলন উপলক্ষে সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন খানের সভাপতিত্বে এক অলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহ্বায়ক ইউনিয়ন সম্মেলন প্রস্তুত কমিটি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আজিজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শাহআলম মুকুল, সাবেক ভিপি জাকির হোসেন, জাকির হোসেন পাটওয়ারী, সাবেক সহ-সভাপতি মজিবুর রহমান মজু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন বাবুল, ৮নং ইউনিয়নের সভাপতি হুমায়ুন কবির কাজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো. সেলিম পাটওয়ারী, ইকবাল হোসেন পাটওয়ারী, কৃষক দলের সাবেক সভাপতি মাও. ইদ্রিস, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ফজলুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক টুটুল পাটওয়ারী, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ পাটওয়ারী, পৌর ছাত্রদলের আহ্বায়ক কামরুল ইসলাম, কলেজ ছাত্রদলের সভাপতি নাছির হোসেন।
ইউনিয়ন পর্যায়ের নেতাদের মধ্যে ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল খায়ের মেম্বার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক মো. সবুজ এবং ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে রনি তপদার, রশিদ মেম্বার, খোকন দেওয়ান, মোমিন হোসেন, সফিকুর রহমান, হাসেম খান, আব্বাস উদ্দীন, বাবুল বেপারী হুমায়ুন কবির, মিলন খান, আব্বাস মুন্সি, বাচ্চু পাটওয়ারী, জাহাঙ্গীর আলম, মাউনুদ্দীন, বাছির ও চুন্নু মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, এসি রুমে বসে যারা বিএনপির কমিটি করে তারা
রাজপথে বা মাঠে এসে রাজনীতি করার সাহস নেই। যারা প্রকাশ্যে আসতে ভয় পায় তাদের দিয়ে সরকার বিরোধী আন্দোলন কখনো সম্ভব না। তারা সরকারের দালাল হয়ে জাতীয়তাবাদী দল বিএনপির শক্তিকে ধ্বংস করার অপ-রাজনীতিতে মাঠে নেমেছে। আমরা তাদের বিষয়ে সতর্ক। সময় এলে তাদের কঠিন শিক্ষা দেয়া হবে। তারা আরো বলেন, বিএনপির নেতাকর্মীদের দুর্দিনের বন্ধু এবং আপামোর জনগণের কাছে সমাদৃত সাবেক এমপি দলের কেন্দ্রিয় কমিটির রাজস্ব ও ব্যাংকিং বিষয়ক সম্পাদক এবং উপজেলা বিএনপির সভাপতি লায়ন মো. হারুনুর রশিদের দলীয় শক্তিবদ্ধ হাত কেউ নাড়াতে পারবে না। আমরা তাঁর যোগ্য নেতৃত্বে খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে রাজপথে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো। তারা বলেন, আজকের এই কমিটি উপস্থিতি প্রমাণ করে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি কত শক্তিশালী।

১৪ অক্টোবর, ২০১৯।