স্টাফ রিপোর্টার
চাঁদপুরের ঐতিহ্যবাহী সংগীত সংগঠন সংগীত নিকেতন আয়োজিত রবীন্দ্র-নজরুল স্মরণোৎসব গত ১৭ অক্টোবর সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এ স্মরণোৎসব উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ও চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
তিনি বলেন, অনেকে সংগীত শুন্ছে, কিন্তু উপলব্ধি করে ক’জন। যারা উপলব্ধি করে, প্রেমময় দুনিয়ায় তারা দেখবেন এক ধারায় মিলে গেছেন। শুদ্ধ সংগীত শুনতে দর্শক যাই হোক, তারা দেখবেন সংগীত শুনছে।
সংগঠনের সাধারণ সম্পাদক জীবন কানাই চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন আনন্দধ্বনি সংগীত শিক্ষায়তনের সভাপতি অধ্যক্ষ মোশারেফ হোসেন, ডা. পীযূষ কান্তি বড়ুয়া, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি ফারুক আহম্মদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী, মুক্তা পীযূষ প্রমুখ। সঞ্চালনায় ছিলেন সংগঠনের অধ্যক্ষ স্বপন সেনগুপ্ত।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
