নেতাকর্মীদের আ.লীগের ইতিহাস সম্পর্কে জানতে হবে
…………..নাছির উদ্দিন আহমেদ
তৃণমূল নেতাকর্মীরা দলের মূল চালিকা শক্তি
………….. আবু নঈম পাটওয়ারী দুলাল
এস এম সোহেল
চাঁদপুর পৌর ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাথে জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।
তিনি তার বক্তব্যে বলেন, আগামি ২১ ও ২২ ডিসেম্বর কেন্দ্রিয় সম্মেলন। মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো সম্মেলনের আগেই শেষ করতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন, কেন্দ্রিয় সম্মেলনের আগে জেলার সম্মেলন শেষ করতে হবে। সবাইকে মিলে মিশে কাজ করতে হবে। আমরা মাদক, সন্ত্রাস চাঁদাবাজিতে শক্ত অবস্থানে রয়েছি। গঠনতন্ত্রের বিধান অনুযায়ী ৩ বছর পর পর সম্মেলন করা। এর মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি হয়। সবার মতামত নিয়েই সম্মেলন শেষ করতে হবে।
তিনি আরো বলেন, দলের প্রাণ তৃণমূলের নেতাকর্মীরা। তারা কখনো দলের বাইরে গিয়ে কাজ করেনি। তাই তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে। সব নেতাকর্মীদের আওয়ামী লীগের ইতিহাস সম্পর্কে জানতে হবে। আওয়ামী লীগের কারণে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বঙ্গবন্ধু শুধু মানচিত্রের জন্য দেশ স্বাধীন করেননি, তিনি উন্নত একটি রাষ্ট্রের জন্য বাংলাদেশ স্বাধীন করতে চেয়েছেন। বঙ্গবন্ধুর মতো নেতা ছিলো বলেই দেশ আজ বিশ্বের কাছে পরিচিতি পেয়েছে। বঙ্গবন্ধুর আসল খুনি জিয়াউর রহমান। তিনি খুনিদের পুরস্কৃত করেছেন। এর মাধ্যমে বোজা যায় জিয়াউর রহমান খুনের সাথে জড়িত।
তিনি বলেন, জননেত্রী প্রত্যেকটি নাগরিকের জন্য সমান্তরালভাবে মানুষের মৌলিক অধিকার পূরণ করে যাচ্ছেন। এর জন্য আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে। কারণ বিএনপি-জামায়াত ঘাপটি মেরে বসে আছে, নাশকতা সৃষ্টি করার জন্য। আজকে যা কিছু অর্জন এর অংশীদার আমরাও রয়েছি। এত উন্নয়নের মধ্যেও শেখ হাসিনাকে খুন করার জন্য অপশক্তি ওঁত পেতে বসে রয়েছে। এখানে কেউ ঝামেলা করতে চায়, কাউকে ছাড় দেওয়া যাবে না। সবাইকে মনে রাখতে হবে, দলে যাতে অনুপ্রবেশকারীরা প্রবেশ করতে না পারে। এজন্য আমাদের সজাগ থাকতে হবে। সম্মেলনের মাধ্যমে ভালো মানুষগুলো দলে আনতে হবে। কোনভাবেই যেনো বিএনপি-জামায়াত দলে প্রবেশ করতে না পারে। আওয়ামী লীগের রাজনীতি হলো সবাই মিলে-মিশে একসাথে কাজ করা।
প্রধান বক্তার বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, আমরা যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের কর্মী এবং আওয়ামী লীগের কর্মী, তাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তাদের সব ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁতভাঙ্গা জবাব দিতে হবে। আপনারা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা হচ্ছেন দলের প্রাণ। তৃণমূল নেতাকর্মীরা আমাদের দলের মূল চালিকা শক্তি।
পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ মো. আবুল কাসেম গাজীর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুলের পরিচালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ মো. ইউসুফ গাজী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আখন্দ, আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম মিয়াজী, সহ-প্রচার সম্পাদক হাসান ইমাম বাদশা, দোকান মালিক সমিতির সভাপতি মো. মোস্তাক হায়দার চৌধুরী, পৌর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর ভূঁইয়া, শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জুর আলম মাঝি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা বাবু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া প্রমুখ।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর পৌর ৪নং ওয়ার্ড আ.লীগের মতবিনিময়
