শাহ আলম খান
চাঁদপুর শহরের বিভিন্ন পাড়া মহল্লায় সম্প্রতি কিশোর অপরাধী এবং বখাটে ছেলেদের উৎপাত বেড়ে চলছে। ঐসব স্থানে আবারো তারা আড্ডা দিয়ে যাচ্ছে। এলাকার সচেতন লোকেরা তাদের (ঐসব কিশোর) ডাক দিলে হামলা ও নাজেহালের শিকার হতে হয়।
গত ১৩ নভেম্বর মিশন রোড, নিউ ট্রাকরোড, পালপাড়া, নিউ আলিম পাড়া, হকার্স মার্কেটের কাছে, মুন্সেফ পাড়া, আবহাওয়া অফিসের পাশে, রেলওয়ে রাস্তার দক্ষিণ পাশের বালুর মাঠসহ বিভিন্ন এলাকায় গিয়ে এ ধরনের কিশোর গ্যাং-দের আড্ডার চিত্র দেখা যায়।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসিম উদ্দিন কিছুদিন আগে দিনের বেলায় শহরের মিশন রোড, রেলওয়ে রাস্তার দক্ষিণে বালুর মাঠ, আবহাওয়া অফিস রোডে হানা দেন। উদ্দেশ্য ছিলো বখাটে ছেলেদের শায়েস্তা করা। অর্থাৎ যারা দিনের বেলা স্কুল-কলেজ ফাঁকি দিয়ে পাড়া-মহল্লায়, অলি-গলিতে আড্ডা দেয় তাদের আইনের আওতায় আনা এবং এ পথ থেকে ফিরিয়ে আনা।
ওইসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাদের আটক করে থানায় এনে অভিভাবকদের ডেকে এনে মুচলেকা দিয়ে ছেড়ে দিলেও কিছুদিন পরে সেইসব কিশোরদের মধ্যে থেকে কিছু-কিছু কিশোর পুনরায় সেইসব স্থানে আবার আড্ডায় লিপ্ত হতে দেখা যায়।
এলাকাবাসী জানান, এ ধরনের আড্ডার কারণে তাদের চলা-ফেরায় নানা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এসব অসুবিধা এবং কিশোর গ্যাং থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে পুনরায় কিশোর গ্যাং-এর উৎপাত
Post navigation
