
সম্মিলিত আইনজীবী ও সমমনা আইনজীবী পরিষদের
স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করলেন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও সমমনা আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা। গত বৃহস্পতিবার দুপুরে দু’প্যানেলের প্রার্থীরা নির্বাচনের প্রধান কমিশনার ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শেখ জহিরুল ইসলাম এবং রিটার্নিং অফিসার ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মো. শাহাদাত হোসেনের কাছে মনোনানয়ন পত্র দাখিল করেন।
প্যানেল দু’টি হচ্ছে- সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (আওয়ামী লীগ সমর্থিত) সভাপতি অ্যাড. রুহুল আমিন সরকার-সাধারণ সম্পাদক অ্যাড. এমদাদুল হক পাটোয়ারী-যুগ্ম সম্পাদক অ্যাড. বদরুল আলম চৌধুরী পরিষদ এবং সমমনা আইনজীবী ঐক্য পরিষদ (বিএনপি সমর্থিত) সভাপতি অ্যাড. ইব্রাহিম খলিল-সাধারণ সম্পাদক অ্যাড. এমরান হোসেন-যুগ্ম সম্পাদক অ্যাড. মাসুদ প্রধানিয়া পরিষদ।
জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত প্রার্থীরা হচ্ছেন- সভাপতি অ্যাড. রুহুল আমিন সরকার, সিনিয়র সহ-সভাপতি মো. মাইনুল আহছান, জুনিয়র সহ-সভাপতি এম এ হালিম পাটওয়ারী, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমদাদুল হক পাটওয়ারী, যুগ্ম-সম্পাদক মো. বদরুল আলম চৌধুরী, সম্পাদক ফরমস্ পদে রেজাউল করিম, সম্পাদক লাইব্রেরী দিরান মেহেবুবা ইনজেনা ইয়ারিন, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার মো. ইমাম হোসেন টিটু, জেনারেল অডিটর মোহাম্মদ নূরুল আমিন খান, রানিং অডিটর মো. কামাল হোসেন, চেয়ারম্যান রেজিস্ট্রারিং অথরিটি সাইফুল ইসলাম শাহিন, সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি প্রভাষ চন্দ্র সাহা ও রেজিস্ট্রারিং অথরিটি সদস্য মো. আজিজুল হক হিমেল, সালমা আক্তার, মো. শিহাবুল আলম শিবলী।
সমমনা আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্রার্থীরা হলেন- সভাপতি আলহাজ মো. ইব্রাহীম খলিল, সিনিয়র সহ-সভাপতি মো. সহিদুল হক খান, জুনিয়র সহ-সভাপতি মো. তহিদুল ইসলাম তরুন, সাধারণ সম্পাদক মো. এমরান হোসেন, যুগ্ম সম্পাদক মাসুদ প্রধানীয়া, সম্পাদক ফরমস্ মঞ্জুরুল আলম চৌধুরী, সম্পাদক লাইব্রেরী কামাল হোসেন, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার মো. মোজাহেদুল ইসলাম, জেনারেল অডিটর মো. জাকির হোসেন পাটওয়ারী, রানিং অডিটর মো. কামাল হোসেন পাটওয়ারী, চেয়ারম্যান রেজিস্ট্রারিং অথরিটি মো. মাহবুবুল আলম-২, সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি আব্দুল কাদের খান ও রেজিস্ট্রারিং অথরিটি সদস্য মানচুর আহমেদ, ফারজানা আক্তার, নাদিম হোসেন।
