
স্টাফ রিপোর্টার
মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট নাট্যাভিনেতা মরহুম মোহাম্মদ আলী, তার ভাই হযরত আলী, বাবা-মা ও ভাই-বোনসহ সব মৃত মুসলমানের রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাদ আছর শহরের বিভিন্ন মসজিদে মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী স্মৃতি সংসদ ও পরিবারের পক্ষ থেকে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এতে অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান, মরহুমের পরিবারের লোকজন, আত্মীয়-স্বজন, শুভাকাক্সক্ষী, মুক্তিযোদ্বা মোহাম্মদ আলী স্মৃতি সংসদের সদস্যবৃন্দ, এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।
এসময় জাতীয় শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি আলহাজ মো. মাহবুবুর রহমান বলেন, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ও হযরত আলী ২ জনই ভাল মানুষ ছিলেন। আজো আমরা তাদের স্মরণ করি। মুক্তিযোদ্ধা মরহুম মোহাম্মদ আলী স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করায় একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ পেয়েছি। যার ফলে আমরা সবাই আজ স্বাধীনভাবে এদেশে বসবাস করতে পারছি। বাংলা ভাষায় কথা বলতে পারছি। কিন্তু তিনি আজ আমাদের মাঝে নেই। তিনি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে একটি স্বাধীন দেশ ও লাল সবুজের পতাকা উপহার দিয়ে গেছেন। মুক্তিযোদ্ধারা জাতীর শ্রেষ্ঠ সন্তান। মুক্তিযুদ্ধ এ দেশে বারবার হবে না। যারা মুক্তিযুদ্ধ করে লাল-সবুজ পতাকার স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে তারা সত্যিকার অর্থে ভাগ্যবান ছিলো। তাদের শ্রদ্ধাভরে জাতি ও দেশ স্মরণ করে আসছে। মিলাদ ও দোয়ায় মরহুম মোহাম্মদ আলী, তার ভাই মরহুম হযরত আলী, পিতা মোহাম্মদ জুলফিকার আলী, মা বেগম সৈয়দেন্নেছাসহ সব মৃত মুক্তিযোদ্ধা ও ভাষা শহীদদের এবং আত্মীয়-স্বজন ও পৃথিবীর সব মৃত মুসলমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
চৌধুরী জামে মসজিদের মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. ছালিম উদ্দিন, রেলওয়ে জিলানীয়া জামে মস্জিদে মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খতিব হাফেজ মাওলানা ওবায়েদুল্লাহ, চাঁদপুর কালেক্টরেট মস্জিদে মোনাজাত পরিচালনা করেন সদর উপজেলার মান্দারী মাদ্রাসার আরবি প্রভাষক ও কালেক্টরেট মস্জিদের পেশ ইমাম মাওলানা মো. মোশারফ হোসেন। পরে সবার মাঝে তবারুক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌধুরী জামে মসজিদের সাধারণ সম্পাদক আলহাজ মো. ফারুকুল ইসলাম, চাঁদপুর প্রসক্লাবের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি শওকত আলী, অনলাইন নিউজ পোর্টাল ফোকাস মোহনার সহ-সম্পাদক ও দৈনিক চাঁদপুর বার্তার স্টাফ রিপোর্টার মো. শাহরিয়া পলাশ, ফোকাস্ মোহনার স্টাফ করেসপন্ডেন্ট ও দৈনিক ইল্্শেপাড়ের স্টাফ রিপোর্টার মো. শাহ আলম খান, রেলওয়ে শ্রমিক লীগ নেতা মো. ইউনুছ পাটওয়ারী জুয়েল, প্রাণ চাঁদপুরের পরিবেশক মো. হাসান আলী সেন্টু, মো. ওমর আলী বুলবুল, মো. আব্দুল হান্নানসহ পালবাজারের অসংখ্য ব্যবসায়ী ও বিভিন্নস্তরের সুধীজন।
