আল-হেরা একাডেমির বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার
গত শনিবার চাঁদপুরের জিটি রোডে অবস্থিত আল হেরা একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী কাজী মোহাম্মদ ইবরাহীম জুয়েল।
বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ ও দৈনিক ইল্শেপড়ের প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল হেরা একাডেমির অধ্যক্ষ এসএম আনওয়ারুল করীম।