
বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি, ব্যানার ফেস্টুন ভাংচুরের প্রতিবাদ করায়
প্রেস বিজ্ঞপ্তি
চাঁদপুরের স্থানীয় দৈনিক ও অনলাইনে সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া বাজার এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের অফিসে ভাংচুর ও ইউপি সদস্য মো. হোসাইন বেপারীর বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর ছবিসহ ফেস্টুন আগুনে পুড়িয়ে দেয়ার সংবাদ প্রকাশ হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাণে মারার হুমকি দিয়েছে। এ বিষয়ে ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. হোসাইন বেপারী গত মঙ্গলবার (৩ মার্চ) চাঁদপুর মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।
ডায়েরিতে উল্লেখ করা হয়, গত ১ মার্চ রাত আনুমানিক দেড়টার দিকে অজ্ঞাতনামা কে বা কারা আমাদের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের অফিস ভাংচুর করে এবং বিভিন্ন ব্যানার পোস্টার আগুনে পুড়িয়ে দেয়। ঐ ঘটনার পরে চাঁদপুরের বিভিন্ন দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে। ২ মার্চ রাত ১১টার সময় ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মাইনুদ্দিনের নামে ফেসবুক আইডিতে অনলাইনে প্রকাশিত সংবাদটি শেয়ার করে। এরপরে মঙ্গলবার (৩ মার্চ) ঝুঁধঃ ভঁষষ নামক ফেসবুক আইডি হতে আমাকে অশ্লীল ভাষা গাল মন্দ করে এবং কোথায় পাওয়া গেলে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেন। আমাদের ওয়ার্ড আওয়ামী লীগের অফিস ভাংচুর ও আগুনে পুড়িয়ে দেয়ার পরে আমি এলাকায় প্রতিবাদ করায় অজ্ঞাতনামা কে বা কার ঝুঁধঃ ভঁষষ নামে আইডি হতে আমাকে প্রাণে মারার হুমকি প্রদান করে আসছে। অজ্ঞাতনামা ব্যাক্তির মাধ্যমে ভবিষ্যতে আমার যে কোন ধরণের ক্ষতি আশঙ্কা বিদ্যমান বলে তিনি সাধারণ ডায়রিতে উল্লেখ করেন।
