ফরিদগঞ্জ প্রতিনিধি
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর পৌরসভার সাবেক সফল চেয়ারম্যান, ২৯ মার্চ অনুষ্ঠিতব্য চাঁদপুর পৌর নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী, চাঁদপুর জেলা বিএনপির একজন সুদক্ষ সংগঠক শফিকুর রহমান ভূঁইয়া গতকাল শুক্রবার ভোর সাড়ে ৪টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি……….রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি ফরিদগঞ্জবাসীর পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির জাতীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ।
তিনি তার শোক বার্তায় বলেন শফিকুর রহমান ভূঁইয়ার অকাল মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চাঁদপুর জেলা শাখা একজন দক্ষ সংগঠক হারালো। তিনি দেশে বিদেশে অবস্থানরত মরহুমের শুভাকাঙ্খী, নিকট আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী, এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের নিকট মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া কামনা করেছেন।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- শফিকুর রহমান ভূঁইয়ার অকাল মৃত্যুতে সাবেক এমপি লায়ন হারুনুর রশিদের শোক
