হাইমচর ব্যুরো
হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়নের মহজমপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন গুরুতর আহত হয়েছে। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করেন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় উপজেলার প্রাণকেন্দ্রে মহজমপুর গ্রামে দুই ভাই আক্কাছ মাল ও তাজুল ইসলাম মালের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনা সূত্রে জানা যায়, পার্শ¦বর্তী বাড়ির ঝগড়ার মিমাংসাকে কেন্দ্র করে তাজুল ইসলাম মালকে আক্কাস মালের ছেলে জনু মাল গালমন্দ করে। ঐ সময় তাজুল ইসলাম মালের ছেলে সোহাগ মালের সাথে উভয়ের কথা কাটাকাটির একপর্যায় সংঘর্ষের ঘটনাটি ঘটে। সংঘর্ষে উভয় পক্ষই ৬জন আহত হয়।
আহতরা হলেন- নুরুজ্জামানের ছেলে রাকিব (২৫), লতিফ দেওয়ানের স্ত্রী রাহিমা বেগম (৪৫), বাদশা গাজির ছেলে বাচ্চু মিয়া (৫০), শহীদুল্লার ছেলে খোকন দেওয়ান (৩৫), আক্কাছ মালের ছেলে রাসেল মাল (২৩) ও জয়নাল আবদীন জনু (২৮)। সংঘর্ষের খবর পেয়ে হাইমচর থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলাম খাঁন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে তাজুল ইসলাম মাল বলেন, সন্ধ্যায় পার্শ্ববর্তী রকমান হাওলাদারের জামাইর সাথে কলোনীর একটি ছেলে খারাপ আচরণ করেছে বলে আমার কাছে বিচার দিতে আসলে তাকে আমি দেশের পরিস্থিতির কথা চিন্তা করে পরবর্তী সময়ে মিমাংসা করে দিবো বলে বিদায় করে দেই। পরবর্তীতে আক্কাছ মালের ছেলে জনু আমার ছেলের সামনে আমাকে গালমন্দ করে। সেখানেই আমার ছেলের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। আমি ঘটনাটি জনতে পেরে উভয়কে শান্ত থাকার জন্য অনুরোধ করি।
এ ব্যাপারে আক্কাছ মাল জানান, আমি বাড়িতে ছিলাম না। মারামারির সংবাদ পেয়ে বাড়িতে আসি। এসে দেখি আমার দুই ছেলে আহত হয়েছে। পরে তাদের হাসপাতালে ভর্তি করাই। তাজু মালের সাথে আমাদের পূর্বের শত্রুতা ছিল। তার পরিপেক্ষিতে আজকের ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় উভয় পক্ষই মামলার প্রস্তুতি নিচ্ছে।
