বৃষ্টি হলেই আমেনা ফার্মেসী মোড়ে জলাবদ্ধতা
মাছুম সরকার
একটু বৃষ্টি হলেই মতলব বাজারের আমেনা ফার্মেসীর মোড় সড়কে হাটু জল হয়ে যায়। এছাড়া মতলব দক্ষিণ উপজেলার পৌর এলাকার প্রতিটি রাস্তাই সংস্কারবিহীন। দীর্ঘদিন যাবত সংস্কার না করায় তাতে চলাচল কষ্টকর হয়ে পড়েছে। বিশেষ করে বৃষ্টি হলেই রাস্তাগুলোতে মানুষজন হাটা-চলা করতে পারে না।
সরেজমিনে জানা যায়, মতলব বাজারের রিকশা স্ট্যান্ড নামে পরিচিত তিন রাস্তার মোড়ে আমেনা ফার্মেসীর মোড়ে গত ক’দিন যাবত বৃষ্টির পর থেকে সড়কে হাটু পানি হয়ে জমে থাকে। এ সড়কটি একটি জন গুরুত্বপূর্ণ সড়ক। থানা, খাদ্য গোডাউন, হাসপাতাল, স্কুল ও মসজিদে প্রতিনিয়তই এ সড়ক দিয়ে হাজার হাজার মানুষ হাটা-চলা করে। যানবাহন চলাচলে তেমন কোন সমস্যা না হলেও হেটে চলা মানুষকে ঐ রাস্তায় অনেক কষ্ট হয়। সামান্য একটু জায়গা প্রায় ৭০/৮০ অথবা ১০০ ফুট হবে লম্বায়। এখানে আপাতত ক্রংকিট ও বালি দিয়ে সংস্কার করা হলে আর পানি জমে থাকবে না।
এছাড়া মতলব আরেকটি পয়েন্ট পূর্ব বাজার চৌরাস্তার মোড়। এ সড়কেটিও বর্তমানে খুবই জনগুরুত্বপূর্ণ সড়ক। মতলত সেতু সংযোগ সড়ক পূর্ব বাজার স্টিল ব্রিজের ডালে এ চৌরাস্তা সড়কটির মোড়ে খানা-খন্দে ভরা। এখানে ছোট-খাটো যানবাহন চলাচল ও মানুষের হাটাচলা করতে খুবই কষ্ট হয়।
কর্তৃপক্ষের কাছে গণমানুষের দাবি, জরুরিভিত্তিতে বাজারের এ দু’টি গুরুত্বপূর্ণ সড়ক মেরামত করা হোক।
০৪ মে, ২০২০।
