স্টাফ রিপোর্টার
বৈশ্বিক করোনা মহামারি শুরু থেকে চাঁদপুর-কুমিল্লা-লাকসাম রেলসড়কে চলাচলকারী কমিউটার ডেম্যু ট্রেন বন্ধ থাকার পর পুনঃরায় চলাচল শুরু করেছে রোববার (১৩ সেপ্টেম্বর) থেকে।
করোনা বাংলাদেশে দেখা দিলে জনসমাগম ঠেকাতে সরকার দূরপাল্লার সব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করে। সেমতে চাঁদপুর-কুমিল্লা-লাকসাম রেলসড়কে চলাচলকারী কমিউটার ডেম্যু ট্রেন চলাচল বন্ধ করা হয়। করোনার পরিস্থিতি কিছুটা শীথিল হলে সরকারের নির্দেশনায় কিছু ট্রেন জুলাই মাস থেকে চলাচল শুরু করে। দীর্ঘ ৫ মাস ১২ দিন বন্ধ থাকার পর গত শনিবার থেকে সাগরিকা ট্রেন যথারীতি চলাচল শুরু করেছে।
চাঁদপুর কোর্ট স্টেশনের মাস্টার সফিকুল ইসলাম ও কাউসার আহমেদ জানায়, করোনা দেখা দিলে ২৩ মার্চ থেকে চাঁদপুর-কুমিল্লা-লাকসাম রেল সড়কে কমিউটার ডেম্যু ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তারা রেলওয়ের বিভাগীয় কর্মকর্তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে গতকাল রোববার থেকে ডেম্যু ট্রেন চলাচল শুরু করেছে।
এ ট্রেন চলাচলের মাধ্যমে চাঁদপুরের সাথে পূর্বাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা আগের মতো শুরু হয়েছে।
১৪ সেপ্টেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে ডেম্যু ট্রেন চলাচল শুরু
