স্টাফ রিপোর্টার
চাঁদপুরের কৃতী সন্তান রোটারিয়ান হাফিজ ইউ. বিপ্লব এমপিএইচএফ, বি, পিএইচএস রোটারী আন্তর্জাতিক ডিস্ট্রিক্ট-৩২৮১, বাংলাদেশের ডিস্ট্রিক্ট সেক্রেটারী নির্বাচিত হয়েছেন। তিনি ২০২১-২২ রোটাবর্ষে ডিস্ট্রিক্ট সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করবেন। ২০২১ সালের ১ জুলাই থেকে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।
রোটা. হাফিজ ইউ. বিপ্লব ২০০৮ সালের মার্চে ঢাকা ইস্কাটন রোটারী ক্লাবে সদস্যপদ লাভ করেন। পরবর্তীতে ২০১১-১২ সালে ক্লাব সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ইতোমধ্যে তিনি রোটারী ডিস্ট্রিক্টে বিভিন্ন পদে কাজ করেছেন। তিনি ২০১৯ সালে ডিস্ট্রিক্ট এসেম্বলীর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। চলতি ২০২০-২১ রোটাবর্ষে তিনি এসিস্টেন্ট ডিস্ট্রিক্ট ট্রেইনার হিসেবে কাজ করছেন। রোটা. হাফিজ ইউ. বিপ্লবের সহধর্মিণী রোটারিয়ান ফরিদা আক্তার রুমা ২০২১-২২ রোটাবর্ষে ঢাকা ইস্কাটন রোটারী ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। রোটা. রুমা ২০২১ সালের ১ জুলাই সভাপতি হিসেবে ঢাকা ইস্কাটন রোটারী ক্লাবের দায়িত্বভার গ্রহণ করবেন।
এর আগে ১৯৯০ সালে চাঁদপুর সেন্ট্রাল রোটার্যাক্ট ক্লাবের চার্টার সেক্রেটারী হিসেবে রোটা. হাফিজ ইউ. বিপ্লবের রোটারী অঙ্গনে অন্তর্ভূক্ত হন। পরবর্তীতে তিনি ১৯৯১-৯২ সালে ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তৎকালীন রোটারী ডিস্ট্রিক্ট-৩২৮০ এর রোটার্যাক্ট জেলা অর্গানাইজেশনেও তিনি বিভিন্ন দায়িত্ব পালন করেন।
চাঁদপুর শহরের মিশন রোডের অধিবাসী রোটা. হাফিজ ইউ. বিপ্লব চাঁদপুর আল-আমিন একাডেমী থেকে এসএসসি ও চাঁদপুর সরকারি কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল ট্রেড ও বিজন্যাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
উল্লেখ্য, রোটা. হাফিজ ইউ. বিপ্লব ও রোটা. ফরিদা আক্তার রুমা ১ ছেলে ও ১ মেয়ের জনক-জননী। ছেলে ফাইরুজ হাফিজ ফারিন ‘এ’ লেভেল ও মেয়ে রওযাত জুরারা ফাবিহা ‘ও’ লেভেলের শিক্ষার্থী।
১৫ সেপ্টেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- রোটা. হাফিজ ইউ. বিপ্লব রোটারী ডিস্ট্রিক্ট সেক্রেটারী নির্বাচিত
Post navigation
