ফেসবুকে অশালীন মন্তব্য করায় সাংবাদিক মো. হাবিবুর রহমান খান থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন। তিনি গত ২১ অক্টোবর সদর মডেল থানায় এ জিডি নথিভুক্ত করেন।
জিডিতে তিনি উল্লেখ করেন, বাবুরহাট বাজারের পল্লী চিকিৎসক হুমায়ুন কবিরের একটি কথোপকথন নিজ আইডিতে ফেইসবুকে পোস্ট দেন। ওই পোস্টের কমেন্টস কলামে বাংলার মুখোশ নামে একটি আইডি থেকে অশালীন মন্তব্য করায় তিনি এ জিডি করেছেন। তার জিডি নং-১১৬৩। তারিখ: ২১/১০/২০২০ইং।
এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এটা আমরা থানায় সাধারণ ডায়রিতে অন্তর্ভুক্ত করেছি। বিভিন্ন বেনামে আইডিগুলো তদারকি করছি।
২৬ অক্টোবর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- সাংবাদিক হাবিব খানের থানায় জিডি
