চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার মিলাদ ও দোয়া

অ্যাড. জাহিদুল ইসলাম রোমানের সুস্থতা কামনায়

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমানের সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) বিকেলে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্টেডিয়াম প্যাভিলিয়নে এ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাও. আব্দুর রশিদ।
দোয়ারপূর্বক বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, জেলা ক্রীড়া সংস্থার সদস্য তোফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী।
পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল বক্তব্যে বলেন, বন্ধুবর রোমান অনেকদিন যাবত করোনায় আক্রান্তে হয়ে চিকিৎসাধীন রয়েছে। তিনি ফরিদগঞ্জসহ পুরো চাঁদপুর জেলায় পরিচিত রাজনীতিবিদ। জাহিদুল ইসলাম রোমান অনেক বৈচিত্র্যময় গুণের অধিকারী। আমরা সবাই তার ও তার পরিবার এবং সবার জন্যে দোয়া করি।
ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার সহ-সম্পাদক আবুল কাশেম আখন্দ, সদস্য সালাউদ্দিন শান্ত, হাজীগঞ্জ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহজাহান তালুকদার, জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটির সাধারণ সম্পাদক শেখ মো. মোতালেব, সহ-সভাপতি শামিম ফারুকী, পৌর কাউন্সিলর ও ভাই ভাই স্পোর্টিং ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী মাঝি, কাউন্সিলর অ্যাড. হেলাল হোসাইন, মো. সোহেল রানা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন, ভাই ভাই স্পোটিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান খান বাদল ক্রীড়া সংশ্লিষ্ট কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ।
৯ নভেম্বর, ২০২০।