স্টাফ রিপোর্টার
ডিক্লারেশন পেলো দৈনিক শপথ পত্রিকা। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে পত্রিকার সম্পাদক কাদের পলাশের হাতে ঘোষণাপত্র তুলে দেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। পত্রিকাটি সাপ্তাহিক শপথ নামে দেড় বছর আগে যাত্রা শুরু করে। শুরুর পর থেকে ব্যাপক পাঠকপ্রিয়তা অর্জন করে পত্রিকাটি।
ঘোষণাপত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান, চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা, সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস। দৈনিক শপথের পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন অ্যাড. হেলাল উদ্দীন।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন তরুণ লেখক মুহাম্মদ ফরিদ হাসান, শপথের ব্যবস্থাপনা সম্পাদক হোসাইন মোহাম্মদ মন্টু পাটোয়ারী, ফিচার সম্পাদক এইচএম জাকির, স্টাফ রিপোর্টার বিল্লাল ঢালী এবং নজরুল ইসলাম আতিক।
২৫ নভেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- ডিক্লারেশন পেলো দৈনিক শপথ
Post navigation
