
হাইমচর ব্যুরো
হাইমচরে বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় ফলাফল প্রদর্শন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ ডিসেম্বর) দুপুর ২টায় আলগী উত্তর ইউনিয়নের কাদির পাটওয়ারী বাড়ির সম্মুখে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এ ফলাফল প্রদর্শন ও মাঠ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এবং ক্ষেত্র সহকারী সজিবের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃহত্তর কুমিল্লা জেলা মৎস্য উন্নয়ন প্রকল্প পরিচালক আব্দুস সাত্তার।
এসময় তিনি বলেন, আমাদের দৈনন্দিন খাদ্যের তালিকায় মাছ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ উপাদান। মাছের অনেক চাহিদা থাকার কারণে মাছ চাষ করে ভাল আয় করা সম্ভব। মৎস্য চাষের মাধ্যমে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি হয়, আমিষের চাহিদা পূরণ হয় ও এবং জাতীয় খাদ্য চাহিদা পূরণের অংশিদারীত্ব হয়। এজন্য বেকার যুবকদের মৎস্য চাষ করে কর্মসংস্থান সৃষ্টি করতে আহ্বান জানান তিনি।
বক্তব্য রাখেন পাবদা মাছ প্রদর্শনী মাছ চাষি বাচ্চু মিয়া খাঁন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন মৎস্য চাষিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
১০ ডিসেম্বর, ২০২০।
