সাহেদ হোসেন দিপু
হাইমচরে সাজাভুক্ত পলাতাক ২ আসামিকে আটক করেছে পুলিশ। গত সোমবার (৪ জানুয়ারি) অভিযান পরিচালনা করে এ আসামিদের আটক করা হয়।
হাইমচর থানা সূত্রে জানা যায়, হাইমচর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লার নির্দেশে এসআই সঞ্জিত কুমার রায়, এএসআই গোলাম খালেক ও এএসআই প্রানকৃষ্ণ বিশেষ অভিযান পরিচালনা করে জিআর সাজাপ্রাপ্ত ও সিআর সাজাপ্রাপ্ত ২ আসামিকে আটক করে আদালতে সোপার্দ্দ করেন। আটকরা হলেন- ২০১৮ সালের মাদক নিয়ন্ত্রন আইন মামলায় সাজাপ্রাপ্ত পালাতক আসামি, চরভৈরবী ইউনিয়নের উত্তর বগুলা গ্রামের কানাই লাল ঘোষের ছেলে নও মুসলিম ইমাম হোসেন এবং আলগী দক্ষিণ ইউনিয়নের গন্ডামারা গ্রামের সফিউল্লাহ শেখের ছেলে আব্বাস শেখ।
হাইমচর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লাহ জানান, বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক ও চাঁদপুর কোর্টের মামলায় সাজাপ্রাপ্ত একজনসহ মোট ২জনকে হাইমচর থানা পুলিশ আটক করেছে। আটকদের চাঁদপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
৬ জানুয়ারি, ২০২১।
