স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলা পরিষদে আইন-শৃঙ্খলা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূরুল ইসলাম নাজিম দেওয়ান।
চাঁদপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী বেপারী, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশীদ, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ, বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ বেলায়েত হোসেন গাজী বিল্লাল, হানারচর ইউপি চেয়ারম্যান হাজি ছাত্তার রাঢ়ী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার নাজমা বেগমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
১৩ এপ্রিল, ২০২১।
