চাঁদপুর প্রেসক্লাবের মাস্ক বিতরণ অব্যাহত

ধনী দেশগুলো টিকা মজুদ না করে সব দেশে ছড়িয়ে দিলেই করোনার সংক্রমণ রোধ করা সম্ভব হবে ……. আলহাজ ওচমান গনি পাটওয়ারী

স্টাফ রিপোর্টার
করোনা সংক্রমণ থেকে মানুষ যেন নিরাপদ থাকতে পারে সেজন্য চাঁদপুর শহরের বিভিন্ন পয়েন্টে মাস্ক বিতরণ করেছে চাঁদপুর প্রেসক্লাব। এসময় করোনা থেকে বাঁচতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সংবাদকর্মীরা সচেতনতামূলক বক্তব্য করেন। জনস্বার্থে এই কার্যক্রম চলবে বলে জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী ও সাধারণ সম্পাদক রহিম বাদশা।
প্রেসক্লাবের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রোববার (৯ মে) সকালে চাঁদপুর সদর হাসপাতালের সামনে মাস্ক বিতরণ করেন চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওসমান গনি পাটোয়ারী।
তিনি তার বক্তব্যে বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই করোনাভাইরাস থেকে নিজেদের রক্ষা করাসহ সচেতনতা সৃষ্টি করতেই চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে নিম্নআয়ের মানুষদের মাস্কসহ সচেতনতামূলক প্রচারণ করা হয়েছে। আমি প্রেসক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।
তিনি আরো বলেন, করোনার বৈশ্বিক সমস্যার সমাধান কোনো একক দেশের পক্ষে সম্ভব নয়। এ জন্য সারা বিশ্বের সব দেশকে একযোগে প্রচেষ্টা চালাতে হবে। ধনী দেশগুলো টিকা মজুদ না করে সব দেশে ছড়িয়ে দিলেই করোনার সংক্রমণ রোধ করা সম্ভব হবে। কারণ, বিশ্বায়নের এই যুগে করোনা থেকে এককভাবে কোনো দেশ বা দেশের মানুষের আত্মরক্ষা সম্ভব নয়। বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনা সংক্রমণ প্রতিরোধে ও ক্ষয়ক্ষতি কমাতে একের পর এক সাহসী ও সময়োপযোগী ব্যবস্থা গ্রহণ করে চলেছেন।

করোনার সংক্রমণ রোধে শতভাগ মানুষের মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মানা নিশ্চিত করতে হবে……..অ্যাড. জাহিদুল ইসলাম রোমান

স্টাফ রিপোর্টার
করোনাভাইরাসের সংক্রমণ রোধে চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ অব্যাহত রয়েছে। প্রেসক্লাবের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রোববার (৯ মে) সকালে চাঁদপুর শহরের পালবাজার এলাকায় মাস্ক বিতরণ করেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান।
তিনি তার বক্তব্যে বলেন, করোনার সংক্রমণ রোধে শতভাগ মানুষের মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মানা নিশ্চিত করতে হবে। জনসচেতনতা সৃষ্টিতে চাঁদপুর প্রেসক্লাবের এমন উদ্যোগের জন্য আমি প্রেসক্লাব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। আসুন, আমরা সবাই সচেতন হই, করোনা মোকাবেলায় যার যার অবস্থান থেকে কাজ করি। সরকারি নির্দেশনা মেনে করি।
এসময় চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, সাবেক সভাপতি শহীদ পাটওয়ারী, বিএম হান্নান, শরীফ চৌধুরী ও গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর ও এএইচএম আহসান উল্লাহ, সিনিয়র সদস্য মুনির চৌধুরী, ফনী ভূষণ চন্দ্র, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, সাংস্কৃতিক সম্পাদক একে আজাদ, প্রেসক্লাব সদস্য এমআর ইসলাম বাবু, সেলিম রেজা, ইলিয়াস হোসেন, শরীফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

১০ মে, ২০২১।