স্টাফ রিপোর্টার
চাঁদপুর বড়স্টেশন মোলহেড এলাকায় এক যুবকের মরদেহ পাওয়া গেছে। রোববার বিকেলে (৩০ মে) এক অজ্ঞাত পুরুষের (৩০) মহদেহ চাঁদপুর মডেল থানা পুলিশ উদ্ধার করে সরকারি জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
এসময় উপস্থিত অনেকের মুখে শোনা যায়, এ মরদেহটি একজন পুলিশের। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ লাশের পরিচয় সনাক্ত করে পরিচয় উদঘাটন করতে পারেননি। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ-থানার অফিসার ইনচার্জ মো. মুজাহিদুল ইসলাম।
চাঁদপুর শহরের একমাত্র পর্যটন এরিয়া হিসেবে খ্যাত বড়স্টেশন মোলহেডের ত্রি-নদীর মোহনা। এখানে ঘুরতে গিয়ে দর্শনার্থীরা একটি মরদেহ ভেসে উঠতে দেখে। এলাকাবাসীর খবরের ভিত্তিতে চাঁদপুর মডেল থানা পুলিশ রোববার শেষ বিকালে অজ্ঞাত পুরুষের এ মরদেহটি ভেসে উঠার পরে স্থানীয়দের কথা মত সেখানে গিয়ে লাশটি উদ্ধার করেছে।
চাঁদপুর নৌ-থানার অফিসার ইনচার্জ মো. মুজাহিদুল ইসলাম জানান, বিকেলে হঠাৎ করে মোলহেডে একটি অজ্ঞাত পুরুষের মরদেহ ভেসে উঠতে দেখে পুলিশকে জানায় দর্শনার্থীরা। আমরা মরদেহ উদ্ধার করেছি। মরদেহের চেহারা কিছুটা বিকৃত হয়ে গেছে। এই মুহূর্তে নাম-পরিচয় কিছু বলা যাচ্ছে না।
৩১ মে, ২০২১।
