স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা ট্রাফিক বিভাগের বার্ষিক কার্যক্রম পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় চাঁদপুর সদর মডেল থানায় অবস্থিত জেলা ট্রাফিক কার্যালয় পরিদর্শনে আসেন।
এ সময় পুলিশ সুপারকে জেলা ট্রাফিক বিভাগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাসহ গার্ড অব প্রদান করা হয়। পরে তিনি অফিসে বসে ট্রাফিক কার্যক্রম বার্ষিক রিপোর্ট খতিয়ে দেখেন।
এ সময় উপস্থিত ছিলেন নবাগত অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন, চাঁদপুর সদর মডেল থানা অফিসার্স ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ, জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) প্রশাসন মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, টিআই জাহাঙ্গীর আলমসহ (হাজীগঞ্জ) ট্রাফিক সদস্য।
২২ জুন, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর জেলা ট্রাফিক বিভাগের কার্যক্রম পরিদর্শন
Post navigation
