চাঁদপুরে ২ দিনে করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৯৪

স্টাফ রিপোর্টার
গত দু’দিনে করোনায় আক্রান্ত হয়ে চাঁদপুরে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১২৬ জনে। এছাড়া নতুন করে জেলায় আরও ৯৪ জনের শরীরে করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সেখানে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩১০ জনে।
গত শনিবার চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে যার মৃত্যু হয়েছে রোকেয়া বেগম (৫৫) নামে এক নারীর। তার বাড়ি ফরিদগঞ্জ উপজেলার আলোনিয়া গ্রামে। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যে তার মৃত্যু হয়। বিষয়টি হাসপাতালের করোনা ফোকাল পার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, শনিবার ও রোববার নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৪১ জন, মতলব দক্ষিণ উপজেলায় ১০, শাহরাস্তি উপজেলায় ৮ জন, হাজীগঞ্জ উপজেলায় ৪ জন, ফরিদগঞ্জ উপজেলায় ১১ জন, হাইমচর উপজেলায় ১০ জন, মতলব উত্তর উপজেলায় ৪জন, কচুয়া উপজেলায় ৫ জন ও রামগঞ্জ (লক্ষীপুর জেলা) ১জন রয়েছেন।
সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্লাহ জানান, দেশে যে জেলাগুলো করোনার উচ্চ ঝুঁকিতে রয়েছে চাঁদপুর তার একটি। এ জেলায় আক্রান্তের হার ৪৫%। এর প্রধান কারণ হলো চাঁদপুর জেলার সাথে নৌ, সড়ক রেল যোগাযোগ রয়েছে সব জেলার সাথে। তাই এ জেলায় ঝুঁকিপূর্ণ জেলার মধ্যে অন্যতম। গত শনিবার ও রোববার জেলায় ৩১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ৯৪ জনের করোনা পজিটিভ।
এরমধ্যে গতকাল রোববার (২৭ জুন) ১৬৬টি নমুনার মধ্যে চাঁদপুর জেলায় ৫৪টি নমুনায় করোনা পজিটিভ এসেছে। চাঁদপুর সদর উপজেলায় ২২জন, মতলব দক্ষিণ উপজেলায় ৮জন, ফরিদগঞ্জ উপজেলায় ৭জন, হাইমচর উপজেলায় ৬জন, মতলব উত্তর উপজেলায় ৪জন, কচুয়া উপজেলায় ৩জন, হাজীগঞ্জ উপজেলায় ২জন, শাহরাস্তি উপজেলায় ১জন, রামগঞ্জ (লক্ষীপুর জেলা) ১টি।
গত শনিবার (২৬ জুন) ১৪৮টি নমুনার মধ্যে চাঁদপুরে ৪০টি নমুনায় করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ১৯জন, শাহরাস্তি উপজেলায় ৭জন, হাইমচর উপজেলায় ৪জন, ফরিদগঞ্জ উপজেলায় ৪জন, মতলব দক্ষিণ উপজেলায় ২জন, হাজীগঞ্জ উপজেলায় ২জন ও কচুয়া উপজেলায় ২জন।

২৮ জুন, ২০২১।