চাঁদপুরে করোনায় আরো ৩ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে একদিনে করোনা আক্রান্ত ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। চাঁদপুর সদর হাসপাতাল এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সূত্র এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে জেলায় করোনায় সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩৫ জন।
সদর হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে সদর হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ফজলুর রহমান (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ১১ জুলাই সকাল সাড়ে ৭টায় দিকে সদর হাসপাতাল আসেন। তিনি করোনা পজেটিভ ছিলেন। তার বাড়ি চাঁদপুর শাহরাস্তি উপজেলার টামটা এলাকার কৃষ্ণপুর গ্রামে।
এর আগে সোমবার বিকেল ৩টায় একই ওয়ার্ডে চিকিৎসাধীন ফাতেমা আক্তার (৩৬) নামে এক নারীর মৃত্যু হয়। তিনি ১১ জুলাই দুপুর ১টায় সদর হাসপাতালে ভর্তি হন। তার নমুনা পরীক্ষার রিপোর্ট করোনা পজেটিভ আসে। তিনি মতলব দক্ষিণ উপজেলা আড়ংবাজার এলাকার ঘোড়াধারী গ্রামের বাসিন্দা।
একই দিনে সকালে চাঁদপুর শহরের মিশন রোড খান সড়কে করোনা আক্রান্ত হয়ে শাহানাজ আক্তার (৩৬) নামের এক নারীর মৃত্যু হয়। আগেরদিন রোববার তার করোনা পজেটিভ রিপোর্ট আসে বলে জানান সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা পলিন।
১৩ জুলাই, ২০২১।