স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ মুন্সেফ পাড়ার বাসিন্দা মাসুদুর রহমান শিপু তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। শনিবার (১৭ জুলাই) সকাল ১০.২৫ মিনিটে ঢাকা ফেমাস স্পেশালিস্ট হসপিটালের ইনসেন্টিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, দুই পুত্রসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মাসুদুর রহমান শিপু তালুকদারের প্রথম জানাজা বাদ আসর চাঁদপুর শহরের চিশতিয়া জামে মসজিদ সংলগ্ন হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন মুফতি সিরাজুল ইসলাম।
জানাজার আগে মরহুম শিপু তালুকদারের প্রতি শ্রদ্ধা রেখে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, প্যানেল মেয়র অ্যাড. হেলাল হোসাইন, চাঁদপুর প্রেসক্লাবের পক্ষে বিএম হান্নান, জেলা আইনজীবী সমিতির পক্ষে অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া ও মরহুমের ছোট ভাই টিপু তালুকদার।
জানাজায় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, অ্যাড. সলিমুল্লাহ সেলিম, আবু নাছের বাচ্চু পাটওয়ারী, সাংবাদিক শরীফ চৌধুরী, ফারুক আহমেদ, অ্যাড. জহিরুল ইসলাম, অ্যাড. জাহাঙ্গীর খান, খলিলুর রহমান গাজী, মরহুমের দুই ছেলে দিগন্ত তালুকদার ও দৃশ্য তালুকদার।
বাদ মাগরিব দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের দাসাদী তালুকদার বাড়ি প্রাঙ্গণে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, মাসুদুর রহমান শিপু তালুকদারের বাবা আতিক তালুকদার ছিলেন চাঁদপুর শহরের ৩নং কয়লা ঘাট এলাকার ব্যবসায়ী। ৫ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।
মাসুদুর রহমান শিপু তালুকদারে গত ৮ জুলাই দুপুরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে জরুরিভিত্তিতে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এছাড়া তিনি কালের কণ্ঠ-শুভসংঘ চাঁদপুর শাখার সভাপতি ছিলেন দীর্ঘদিন। চাঁদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবসহ আরো অসংখ্য সংগঠনের সঙ্গেও ছিলেন শিপু তালুকদার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় একজন তুখোড় ছাত্রনেতা ছিলেন শিপু তালুকদার।
১৮ জুলাই, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- মাসুদুর রহমান শিপু তালুকদারের দু’দফা জানাজা শেষে দাফন
Post navigation
