স্টাফ রিপোর্টার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষ থেকে চাঁদপুরে এক মহতি ও
কল্যাণকর উদ্যোগের মাধ্যমে দায়িত্ব নিয়ে রিকশাচালক আবুল খায়ের ওরফে আবুল মিয়া (৬৫) কে নতুন গৃহ নির্মাণ করে দিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ। এর আগে সামান্য একটু মেঘ-বৃষ্টি হলে আবুল মিয়া তার ভাঙা ঘরটির ঘরের ভিতর বৃদ্ধা মাকে নিয়ে বসবাস করতেন দীর্ঘ বছর যাবত।
শনিবার (১৭ জুলাই) দুপুরে সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের উত্তর দাসদী গ্রামের ২নং ওয়ার্ডের মিজি বাড়ীতে আনুষ্ঠানিকভাবে ঘর হস্তান্তর করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
যারা সরকারি ঘর পান না, সে সকল অসহায় মানুষের জন্য ঘর নির্মাণ করে দেওয়ার জন্য এক মহতি ও মানবিক কাজের উদ্যোগ নিয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের সুযোগ্য সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্বা, একজন দানবীর ও মানবিক মানুষ, চাঁদপুরবাসীর বিপদের বন্ধু হিসেবে তিনি সুপরিচিতি লাভ করে আছেন সবার কাছে।
ঘর হস্তান্তরের আগে জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবনের লালিত স্বপ্নছিলো বাঙালি জাতির একটি ঠিকানা। তাই তিনি দেশ, পতাকা মানচিত্র বাঙালি জাতিকে উপহার দিয়ে গেছেন। বঙ্গবন্ধুর স্বপ্নছিলো উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। যে দেশের প্রত্যেকটি মানুষ উন্নত সমৃদ্ধ জীবন যাপন করবে। তাদেরকে নিশ্চিত করতে হবে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। এই ৫টি মৌলিক অধিকার সংবিধানে সংরক্ষিত আছে প্রত্যেক নাগরিকের জন্য নিশ্চিত করা। বিগত সরকার মানুষের এসব চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ৫টি মৌলিক অধিকার নিশ্চিত করতে সমানভাবে চেষ্টা অব্যাহত রেখেছেন।
তিনি বলেন, আওয়ামী লীগকে ক্ষমতা থাকতে হবে, এজন্য এ দেশকে উন্নত শিখরে নিয়ে যাওয়ার জন্য। তা’হলে উন্নত বাংলাদেশ বাস্তবায়ন হবে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কাজ করে যাচ্ছি,বঙ্গ বন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন হিসেবে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, চাঁদপুরের প্রশাসন সরকারের কর্মসূচিগুলো বাস্তবায়ন করছে। তারাও আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে অনেক গৃহহীন মানুষকে আশ্রয়স্থ হিসেবে দিচ্ছে। আমরা সেই ধারাবাহিকতায় এর আগেও অসহায় ব্যাক্তিকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গৃহ নির্মাণ করে দিয়েছি। আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহ থাকবে। আমরা চাই প্রত্যন্ত অঞ্চলে যাদের জমি আছে ঘর নাই, তাদেরকেই গৃহ নির্মাণ করে দেয়া হবে। আমরা সব সময় অসহায়দের পাশে দাড়াই। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহির হোসেন পাটওয়ারীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ সরদার, যুগ্ম সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, জেলা প্রশাসকের পক্ষে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরী।
উপস্থিত ছিলেন পুলিশ সুপারের পক্ষ চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক কে.এম সোহেল রানা, জেলা আওয়ামী লীগের সদস্য শহীদ উল্যাহ মাষ্টার, জেলা স্বেচ্ছা সেবক লীগ নেতা মো. শফিকুর রহমান গাজী ও মো. বাদল গাজী প্রমুখ।
ঘর হস্তান্তর শেষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
নতুন ঘর পেয়ে আবুল মিয়া বলেন, আবু নঈম দুলাল পাটওয়ারীর এ মহানুভবতার জন্য আমি অত্যন্ত খুশি আনন্দিত যে আমার ভাঙা ঘরটি আমাদের দুলাল ভাই নেতা করে দিলেন। তার এ ধরনের সহায়তা যেমন সবাই পাচ্ছেন, সেই রুপ আমি ও পেয়ে আজ আমার ভাঙ্গা ঘরটি নতুন হয়েছে। আমি আমার বৃদ্ধা মাকে নিয়ে এ ঘরে বসবাস করবো। আল্লাহ্ কাছে সেজন্য তার পরিবার ও জেলা আওয়ামী লীগের জন্য মন ভরে দোয়া করছি। সাথে সাথে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন ভাল ভাবে দেশ পরিচালনা করতে পারেন সেজন্য দুই হাত তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেন।
১৮ জুলাই, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- রিক্সাচালককে গৃহনির্মাণ করে দিলেন জেলা আ.লীগ নেতৃবৃন্দ
