শাহ্ আলম খান
চাঁদপুরে ২শ’ জন কিন্ডারগার্টেন শিক্ষক ও ৩৬ অসহায় কর্মহীন পরিবার পেয়েছে প্রধানমন্ত্রীর উপহার। শনিবার (১৭ জুলাই) চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে
শিক্ষকদের হাতে প্রধানমন্ত্রীর উপহার আর্থিক সহায়তা তুলে দেন জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মজলিশ।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ সাপ্তাহিক ছুটির দিনেও ত্রাণ সহায়তা সরবরাহ অব্যাহত ছিলো। চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ তাঁর কার্যালয়ের মিলনায়তনে দ্বিতীয় পর্যায়ে আরো ২০০ জন কিন্ডারগার্টেন স্কুল শিক্ষকবৃন্দের হাতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আর্থিক সহায়তা প্রদান করেন।
এছাড়া জেলা প্রশাসনের পক্ষে স্বেচ্ছাসেবক বাইকার বাহিনী শহরের বিভিন্ন এলাকায় মোট ৩৬ পরিবারের হাতে ৭ কেজি করে চাল পৌঁছে দিয়েছেন।
লকডাউন শিথিল হলেও ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মজলিশ।
১৮ জুলাই, ২০২১।
