স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই
আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালীর সভাপতিত্বে এবং সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাড. সলিম উল্লাহ সলিম।
তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দল। এই সংগঠনটি এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে গণমানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে। আজকে সংগঠনটির ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এদেশের মাটি ও মানুষের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বর্তমানে জনতার ভোট ছাড়া গঠিত আওয়ামী লীগের শাসন-শোষণ, নির্যাতন নিপিড়িন লাগামহীন হয়ে উঠেছে। তাদের অপবর্মের বিরুদ্ধে জনগণ ফুঁসে উঠছে। যে কোন সময় এই সরকারের পতনঘন্টা বেজে উঠবে। সে আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানাচ্ছি।
সভায় আরো বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ছলেমান ঢালী, যুগ্ম-আহ্বায়ক মেরাজ আহমেদ চোকদার, ইখতিয়ার উদ্দিন শিশু, মাসুদ মাঝি, খোকন মিজি, শামছুল আলম সূর্য, সামছুল আরেফিন খান, ইউসুফ আলী, ইয়াকুব বিন ছায়েদ লিটন, মো. অলি আহমেদ।
এর আগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীর ছোট-ছোট মিছিল নিয়ে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ের আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
২২ আগস্ট, ২০২১।
