চাঁদপুরে এডিসি হিসাবে রাশেদা আক্তারের যোগদান

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে মোসাম্মৎ রাশেদা আক্তার যোগদান করেছেন। বুধবার (৮ সেপ্টেম্বর) অতিরিক্ত জেলা প্রশাসক রাশেদা আক্তার যোগদান করেন। তিনি এর আগে কুমিল্লা জেলার তিতাস উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
৩০তম বিসিএস’র এই কর্মকর্তা রাশেদা আক্তারের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তিনি সিলেট এমসি কলেজ থেকে রসায়ন বিদ্যায় মাস্টার্স সম্পন্ন করেন। এছাড়া তিনি দেশের বিভিন্ন উপজেলায় নির্বাহী ম্যজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) হিসাবে কাজ করেন। তার স্বামী সোনালী ব্যাংকের একজন কর্মকর্তা। তিনি ২ মেয়ে ও ১ ছেলের জননী।
গতকাল বুধবার তাকে স্বাগত ও বরণ করে নেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। অপরাহ্নে তিনি তার এক প্রতিক্রিয়ায় জানান, চাঁদপুরে এই প্রথম আসা। আপনাদের সাংবাদিকরাসহ সবার সহযোগিতা নিয়ে সুনামের সাথে কাজ করতে চাই।
০৯ সেপ্টেম্বর, ২০২১।