মাহফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, প্রধানমন্ত্রী, শেখ হাসিনার ৭৫তম জন্মদিবস পালিত হয়েছে। উপাদী দক্ষিণ
ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. ইউছুফ পাটওয়ারী উদ্যোগে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ইউনিয়নের ধলাইতলী জনতা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধানমন্ত্রীর জন্মদিবস উপলক্ষে কেক কাটা, আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো. ইউছুফ পাটওয়ারী সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সদস্য মো. হুমায়ুন কবির বকাউলের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর মধুসুদন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সদস্য গনেশ চন্দ্র দাস। প্রধান বক্তার বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য মো. মিজানুর রহমান তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি, বর্তমান কমিটির উপদেষ্টা সদস্য আবুল কালাম আজাদ, উপদেষ্টা সদস্য মো. হেদায়েত উল্যাহ তালুকদার, মেনাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু মানিক রঞ্জন, শাহাজালাল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবু তারেকেস্বর ঢালী, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শহীদ উল্লাহ মজুমদার, ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক মো. ইব্রাহিম মিজান পাটোয়ারী।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব পৌর কৃষক লীগের আহবায়ক ও মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা কবির রাজা, ইউনিয়ন যুবলীগ নেতা মজিবুর রহমান রুবেল, ফারুক মিজি, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক নেতা মোস্তফা কামাল পাশা, কামাল উদ্দিন গাজী, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল পাটওয়ারী।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন যুবলীগ কর্মী শাহপরান মিজি, গীতা পাঠ করেন কানাই মাস্টার। এসময় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এলাকার সর্বোস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের দ্বিতীয় অংশে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
২৯ সেপ্টেম্বর, ২০২১।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- উপাদী দক্ষিণে ইউছুফ পাটওয়ারীর উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন
Post navigation
