চাঁদপুরে গণফোরামের মানববন্ধন

তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে

স্টাফ রিপোর্টার
তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে চাঁদপুর জেলা গণফোরাম। মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর গণফোরাম জেলা সভাপতি অ্যাড. সেলিম আকবর।
তিনি বক্তব্যে বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম মানুষ ক্রয় ক্ষমতার বাহিরে। তেলের দাম বৃদ্ধি হওয়ায় ভাড়া বৃদ্ধি হচ্ছে। সরকার আজ ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ডিজেলের দাম প্রত্যাহার করতে হবে। এই ডিজেলের দাম যদি না কমানো হয়, তাহলে বাসের ভাড়া, লঞ্চের ভাড়া কমবে না। নিত্য প্রয়োজনীয় দ্রব্য, ডিজেল এর দাম যদি না কমানো হয়, তাহলে জনগনকে সাথে নিয়ে আমরা আন্দোলনে নেমে পড়বো।
চাঁদপুর জেলা গণফোরাম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুলের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা গণফোরাম জেলা পরিষদের সহ-সম্পাদক মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, কৃষি বিষয়ক সম্পাদক ডা. রেজাউল করিম খান, সদর উপজেলা গণফোরাম জেলা পরিষদের সভাপতি মো. মহসিন মিয়াজী, সাধারণ সম্পাদক মো. আলমগীর, শহর গণফোরাম জেলা পরিষদের সভাপতি আবুল খায়ের, জেলা মহিলা গণফোরাম সভাপতি অ্যাড. জেছমিন আক্তার, হাইমচর উপজেলা গণফোরাম সভাপতি শাহজাহান রাড়ী, লক্ষিপুর ইউনিয়ন গণফোরাম সভাপতি নাজিম উদ্দিন, বিষ্ণুপুর ইউনিয়ন গণফোরাম সভাপতি সোহেল বেপারী, চাঁদপুর জেলা গণফোরাম জেলা পরিষদের দপ্তর সম্পাদক রুহুল মতিন, জেলা মহিলা গণফোরামের সম্পাদিকা শিল্পি আক্তার, সদস্য মনোয়ারা বেগম, পৌর ওয়ার্ড গণফোরাম সভাপতি বিল্লাল হোসেন।

১০ নভেম্বর, ২০২১।