সজীব খান
চাঁদপুরে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে মুক্তিযোদ্ধাদের বসতঘর নির্মাণের জন্য বরাদ্দকৃত ঘর নির্মাণের টেন্ডার করা হয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর) বেলা ১১টায় সদর উপজেলার হলরুমে টেন্ডার উন্মুক্ত হয়। ১০টি ঘরের জন্য ১ কোটি ৩৪ লাখ ৩৬ হাজার ১শ’ ৭০ টাকার বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি ঘরের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১৩ লাখ ৪৩ হাজার ৬শ’ ১৭ টাকা। যা বাস্তবায়ন করবে ত্রাণ মন্ত্রণালয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী কামরুল ইসলামসহ ঠিকাদাররা।
১০ নভেম্বর, ২০২১।
