স্টাফ রিপোর্টার
চাঁদপুরে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী কোভিড-১৯ সম্পর্কে সচেতনতা, আক্রান্ত রোগীর পরিচর্যা, প্রসূতিদের প্রজনন স্বাস্থ্য ও ব্যক্তিগত পরিচর্যা বিষয়ে উপজেলা পর্যায়ের বিভিন্ন পেশাজীবী, ইউনিয়ন স্বাস্থ্যকর্মী ও জনপ্রতিনিধিদের নিয়ে জাইকার সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ (১ম ব্যাচ ৩০ জন ২ দিনের) সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ নভেম্বর) সদর উপজেলা পরিষদের সভাকক্ষে ‘২০২০-২১ অর্থবছরের ৫ম পর্যায়ে’ উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. সাজেদা বেগম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প হারুনুর রশীদ হীরাসহ উপস্থিত রিসোর্স পার্সন ও প্রশিক্ষণার্থীবৃন্দ।
২৩ নভেম্বর, ২০২১।
