স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর মডেল থানার একজন এএসআই’র হামলায় গুরুতর আহত চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি অ্যাড. আবদুল্লাহিল বাকীকে হাসপাতালে দেখতে গিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আহত আইনজীবী ও চাঁদপুর জেলা জিয়া পরিষদের আহ্বায়ক অ্যাড. আবদুল্লাহিল বাকীকে দেখতে যান এবং তার শয্যাপাশে বেশ কিছুক্ষণ অবস্থান করে শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, দেওয়ান মো. সফিকুজ্জামান, মুনীর চৌধুরী, আব্দুল কাদির বেপারীসহ নেতাকর্মীবৃন্দ।
১৮ জানুয়ারি, ২০২২।
