স্টাফ রিপোর্টার
কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথগ্রহণ শেষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের সাথে কুশল বিনিময় করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান। বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সাধারণ সম্পাদকের বাসভবনে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান নবনির্বাচিত চেয়ারম্যানরা।
এসময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিন, নবনির্বাচিত দক্ষিণ গোহট ইউপি চেয়ারম্যান ও কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমির হোসেন, আশরাফপুর ইউপি চেয়ারম্যান হেলাল মুন্সি, ৫নং ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, ৭নং ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন, পাথৈর ইউপি চেয়ারম্যান আলী আক্কাস মোল্লা, ১১নং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর মিয়াজী, কচুয়া উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সোহাগ উদ্দিন, সদস্য রাসেদ, আজহার উদ্দিন শাহেল, আতাউল করিম রতন, আল বাপ্পি, হাসান পাটোয়ারী।
এসময় নবনির্বাচিত চেয়ারম্যানরা বলেন, এই বিজয় আমাদের না এই বিজয় ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির, এই বিজয় চাঁদপুর জেলা আওয়ামী লীগের কারণ চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচনের বিভিন্ন পথসভায় যেইভাবে আমাদের সহযোগিতা করেছেন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। সামনের দিনগুলোতে আপনারা যেভাবে আমাদের দিক নির্দেশনা দিবেন সেইভাবেই আমরা কাজ করে যাবো। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে দুর্নীতির বিরুদ্ধে সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো।
১৭ ফেব্রুয়ারি, ২০২২।
