চাঁদপুরে ‘৮৬ শিক্ষার্থীর সন্তানদের সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে ’৮৬ শিক্ষার্থীর সন্তানদের সম্মাননা প্রদান করা হয়েছে। গত শুক্রবার (২৫ ফেব্রæয়ারি) সন্ধ্যায় আক্কাছ আলী রেলওয়ে একাডেমীর হলরুমে মালেশিয়া প্রবাসী ‘৮৬ শিক্ষার্থী জিএম মনিরুজ্জামান মনিরের সহযোগিতায় এসএসসি ব্যাচ-১৯৮৬ চাঁদপুর জেলা কমিটির উদ্যোগে চলতি বছর এইচএসসি পাস করে তাদের এ সম্মাননা দেয়া হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাচ-১৯৮৬ চাঁদপুরের প্রধান উপদেষ্টা ও হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী। তিনি তার বক্তব্যে বলেন, আমাদের সন্তানদের আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সোহাগমাখা স্নেহ জানাই। আজ আমাদের ‘৮৬ বন্ধুদের আয়োজনে ছোট-খাটো একটি মিলনমেলা হয়ে গেলো। এই মেলায় বন্ধুদের বাইরের গুণী ভাবীরা ও তাদের সন্তানরা এসেছে। আমি বন্ধুদের সন্তান না বলে ভাবীদের সন্তান বলেছি। কারণ সন্তানদের আজকের এ অবস্থানে আসার পেছনে ভাবীদের অবদান সবচেয়ে বেশি। আমার অন্তরের অন্তঃস্থল থেকে গুণী ভাবীদের শ্রদ্ধা জানাই।
তিনি আরো বলেন, আমারা সবাই সামাজিক মানুষ। ‘৮৬ বন্ধুরা যখন বিপদে পড়ে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ি এবং সুখ-দুখ ভাগাভাগি করে নেই। সব বিষয়ে সবার আলোচনা করা যায় না, বন্ধুদের সাথে আলোচনা করা যায়। সেজন্য ‘৮৬ বন্ধুরা মিলে বিভিন্ন সময় দুখের কথা বলি, হাসি আনন্দ করি। ‘৮৬ বন্ধুরা একত্রিত হই, কোন উদ্দেশ্য নেই। এখানে কোন খারাপ কিছু সম্পৃক্ততা নেই। এখানে সম্পৃক্ত আছে মায়া, মমতা ও ভালোবাসার। আমরা সব সামাজিকতা রক্ষা করে সব কর্মসূচি বাস্তবায়ন করি। আমরা এনালক যুগের ছেলে আর তোমরা ডিজিটাল যুগের ছেলে-মেয়ে। আমরা এনালক ও তোমরা ডিজিটাল যুগের ছেলে-মেয়েরা একত্রিত হয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাবো।
এসএসসি ব্যাচ-১৯৮৬ চাঁদপুর জেলা কমিটির সভাপতি মো. গোফরান হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মিলনের পরিচালনায় বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক ডা. মো. ইউছুফ আলী, চেয়ারম্যান হাজি হযরত আলী বেপারী, রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন, কাউন্সিলর মো. খাইরুল ইসলাম নয়ন, মো. গিয়াস উদ্দিন কবির, মো. জাকির হোসেন মিয়াজী, লায়ন গোলাম হোসেন টিটু, মনির হোসেন গাজী, অ্যাড. শামছুল ইসলাম মন্টু, জাহাঙ্গীর আলম, এ কে এম সামছুল আলম, এসএম মোর্শেদ সেলিম, রোটা. জামাল হোসেন, আবুল হাসানাত ভূঁইয়া আরিফ প্রমুখ।
আলোচনা সভা শেষে এসএসসি ব্যাচ-১৯৮৬ চাঁদপুরের যেসব বন্ধুর সন্তানরা এবছর এইচএসসি উত্তীর্ণ হয়েছে তাদের সম্মাননাস্বরূপ ক্রেস্ট ও উপহার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সবাই স্ব-স্ব পরিচয় তুলে ধরেন। এরপর এসএসসি ব্যাচ-১৯৮৬ বন্ধু এবং সন্তানরা গান পরিবেশন করেন।
এসময় উপস্থিত ছিলেন এসএসসি ব্যাচ-৮৬ শিক্ষার্থী মাহফুজুর রহমান টুটুল, সাংবাদিক মির্জা জাকির, এমআই মমিন খান, কামরুজ্জামান কামাল, শেখ রফিকুল ইসলাম, বেগম নূরে হাসনা মিলি, কিশোর কুমার পাল, মাজহারুল করিম সুমন, আলাউদ্দিন পাটওয়ারী, গাজী মো. আবুল কলাম আজাদ, এ কে এম সাইফুদ্দিন আহমদ, মোক্তার আহমেদ, মো. আ. কুদ্দুস গাজী, মনিরুজ্জামান পাটওয়ারী, মো. রুহুল আমিন খন্দকার, মনির মুন্সি, ফারুক ভূঁইয়া, আলমগীর সরকার, মো. আব্দুল মান্নান, মো. ফারুক মজুমদার, হাবিবুর রহমান, মীর্জা মো. আলী জিন্নাহ, ফরহাদ হোসেন, আসাদুল আলম, মোস্তফা কামাল, মো. হারুন অর রশিদ মিজি, মো. শামীম পাটওয়ারী, মো. আলমগীর মিয়াজী আলম, মো. আরিফ হোসেন মিজি, মো. আমির হোসেন (বাবলু), মো. জাকির হোসেন, মো. গিয়াসউদ্দিন, মো. মনজুর আলম পাটওয়ারী, মো. শাহ আলম, কাজী শেরে আলম রিপন, মো. আবু জাফর গাজী, মো. নজিবুল ইসলাম, মো. জহিরুল হক, মো. মিজানুর রহমান, মো. শহিদুল হক, শেখ মো. নাজমুল আহসান, মো. মজিবুর রহমান, শেখ মোছলেহ উদ্দিন, মো. জসিম উদ্দিন, মো. আলম হোসেন কামাল, মো. আব্বাস পাটওয়ারী, রাজীব আচার্যী, বিবেক লাল মজুমদার, আবু সুফিয়ান রানা, মো. মোজাম্মেল হেসেন, মো. মোবারক খান, মো. মোসলেউদ্দিন বিটন পাটওয়ারীসহ আরো অনেকে।
উল্লেখ্য, মালেশিয়া প্রবাসী এসএসসি ব্যাচ-১৯৮৬ চাঁদপুরের সদস্য জিএম মনিরুজ্জামান মনিরের সহযোগিতায় এসএসসি ব্যাচ-১৯৮৬ চাঁদপুরের যেসব বন্ধুর সন্তানরা এবছর এইচএসসি উত্তীর্ণ হয়েছে তাদের এ সম্মাননা দেয়া হয়েছে।

২৭ ফেব্রুয়ারি, ২০২২।