স্টাফ রিপোর্টার
রোটারী জেলা-৩২৮২ এর গভর্নর রোটা. রুহেলা খান চৌধুরী ও গভর্নর ইলেক্ট (২০২৩-২৪) রোটা. ইঞ্জি. মতিউর রহমান আজ শুক্রবার (৭ অক্টোবর) চাঁদপুর আসছেন। গভর্নর রোটা. রুহেলা খান চৌধুরী আজ বিকেলে চাঁদপুর রোটারী ক্লাব পরিদর্শন করবেন। এসময় তিনি ক্লাবের বিভিন্ন প্রকল্প পরিদর্শন, ক্লাব এসেম্বলী, এক্সক্লুসিভ মিটিং ও সমাবেশে বক্তব্য রাখবেন। এর আগে সকালে রোটারী গভর্নর চাঁদপুর হিলসা সিটি রোটারী ক্লাব পরিদর্শন করবেন।
গভর্নরের সাথে রোটারী ডিস্ট্রিক্টের কর্মকর্তাবৃন্দ ছাড়াও তার স্বামী ডিস্ট্রিক্ট ফার্স্ট জেন্টেলম্যান রোটা. মো. জিয়াউদ্দিন চৌধুরী, ফিউচার ফার্স্ট লেডী রোটা. পিপি সামিনা ইসলাম এবং ডিস্ট্রিক্ট সেক্রেটারী জেনারেল রোটা. মোহাম্মদ শাহজাহান উপস্থিত থাকবেন। এছাড়া ডিস্ট্রিক্টে প্রতিনিধিত্বকারী চাঁদপুরের রোটারিয়ানরাও ঐসব অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। প্রতি বছর’ই রোটারী গভর্নররা তাঁর জেলার ক্লাবগুলো পরিদর্শন করেন। এসময় তিনি ক্লাবের বিভিন্ন প্রকল্পও পরিদর্শন করেন।
চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি রোটা. খোরশেদ আলম পাটওয়ারী কাঞ্চন ও সেক্রেটারী রোটা. ডা. পীযূষ কান্তি বড়–য়া জানান, গভর্নর রোটা. রুহেলা খান চৌধুরী আজ বিকেলে স্ট্র্যান্ড রোডস্থ রোটারী ভবনে ক্লাব অফিসিয়াল ভিজিট সম্পন্ন করবেন। এছাড়া ক্লাবের বেশ কিছু প্রকল্প পরিদর্শন করবেন তিনি। সন্ধ্যায় ক্লাব সমাবেশে গভর্নর ইলেক্ট (২০২৩-২৪) রোটা. ইঞ্জি. মতিউর রহমানও অংশ নেবেন। গভর্নরের পরিদর্শন উপলক্ষে আজ একজন অসুস্থকে চিকিৎসার জন্য ও একজন ক্ষুদ্র ব্যবসায়ীকে আর্থিক সহায়তা, জাতীয় মহিলা সংস্থাকে পানি বিশুদ্ধকরণ মেশিন প্রদান এবং অসহায় দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে।
রোটারী গভর্নর রুহেলা খান চৌধুরীর সংক্ষিপ্ত জীবনী
রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২, বাংলাদেশের ডিস্ট্রিক্ট গভর্নর (২০২২-২৩) রোটা. রুহেলা খান চৌধুরী এমপিএইচএফ চট্টগ্রাম জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবার চুনাতী ডেপুটি বাড়ির সন্তান। তৎকালীন সরকারি কর্মকর্তা মো. নাজাবুতউল্লাহ খান ও শাহানা খানের বড় সন্তান রোটা. রুহেলা খান চৌধুরী।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ¯œাতকোত্তর রোটা. রুহেলা খান চৌধুরীর সাথে বিশিষ্ট শিল্পপতি রোটা. মো. জিয়াউদ্দিন চৌধুরীর সাথে বিয়ে হয়। রোটা. মো. জিয়াউদ্দিন চৌধুরী চট্টগ্রাম রোটারী ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট। তাদের ২ মেয়ে ও ১ ছেলে। একমাত্র ছেলে মোহাইমিন চৌধুরী আমেরিকা থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করে বর্তমানে কানাডায় বসবাস করছেন। বড় মেয়ে উজমা শুকরানা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ছোট মেয়ে আনিকা ফারজিন চট্টগ্রামস্থ ইন্টারন্যাশনাল এশিয়ান ইউনিভার্সিটি অব ওমেন-এর একাডেমিক রেজিস্ট্রি প্রধান হিসেবে কর্মরত।
বিশিষ্ট নারী উদ্যোক্তা ও শিল্পপতি রোটা. রুহেলা খান চৌধুরী চট্টগ্রামের বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সাথে জড়িত।
ডিস্ট্রিক্ট গভর্নর রোটা. রুহেলা খান চৌধুরী ২০০১ সালে চট্টগ্রাম ইস্ট রোটারী ক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভূক্ত হন। পরে ২০১৪-১৫ সালে চট্টগ্রাম রিভার সাইন রোটারী ক্লাবের চার্টার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। রোটা. রুহেলা খান চৌধুরী রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮০ ও ৩২৮২ এ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এর মধ্যে ২০০৭-০৮ সালে সেরা সভাপতি নির্বাচিত হওয়ায় রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮০ এর তৎকালীন গভর্নর মরহুম রোটা. রফিক সিদ্দিকী প্রথম নারী সভাপতি হিসেবে রোটা. রুহেলা খান চৌধুরীকে স্বর্ণপদক প্রদান করেন।
উল্লেখ্য, চট্টগ্রাম রিভার সাইন রোটারী ক্লাবের চার্টার প্রেসিডেন্ট রোটা. রুহেলা খান চৌধুরী রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২, বাংলাদেশের ২০২২-২৩ রোটাবর্ষের ডিস্ট্রিক্ট গভর্নর নির্বাচিত হন। ২০২০ সালের ৪ জানুয়ারি সিলেটের কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ডিস্ট্রিক্ট কনফারেন্সে নির্বাচনে রোটা. রুহেলা খান চৌধুরী বিজয়ী হন। তিনি গত ১ জুলাই থেকে ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত রোটারী গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন।
গভর্নর ইলেক্ট রোটা. ইঞ্জি. মতিউর রহমানের সংক্ষিপ্ত জীবনী
রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২, বাংলাদেশের ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট (২০২৩-২৪) রোটা. ইঞ্জি. মো. মতিউর রহমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ১৯৮৪ সালে প্রকৌশলে স্নাতক ডিগ্রি লাভ করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী হিসাবে কর্মজীবন শুরু করেন। তিনি প্রকল্প পরিচালক ও প্রধান প্রকৌশলী হিসাবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি সরকারি চাকরি থেকে অবসরে যান। তিনি ইউএসটিসি থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন এবং একই প্রতিষ্ঠানে এমবিএ কোর্সে খ-কালীন শিক্ষক হিসাবেও কাজ করেন।
রোটা. ইঞ্জি. মো. মতিউর রহমানের সহধর্মিণী পিপি রোটা. শামিনা ইসলাম অতিরিক্ত কর কমিশনার হিসাবে জাতীয় রাজস্ব বোর্ডে চট্টগ্রামে কর্মরত। তিনিও রোটারী ক্লাব অব চিটাগাং খুলশীর সাবেক সভাপতি। তাদের বড় ছেলে ইঞ্জি. সাজিদ রহমান অস্ট্রেলিয়ায় কর্মরত এবং ছোট ছেলে শাবাব রহমান কানাডায় ইঞ্জিনিয়ারিং পড়ছেন। ইঞ্জি. মতিউর রহমানের আদি বাড়ি কুমিল্লা জেলার লাকসাম উপজেলায়। বর্তমানে তিনি সপরিবারে চট্টগ্রামে বসবাস করছেন।
উল্লেখ্য, চিটাগাং খুলশী রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটা. ইঞ্জি. মো. মতিউর রহমান রোটারী আন্তর্জাতিক ডিস্ট্রিক-৩২৮২, বাংলাদেশের ২০২৩-২৪ সালের ডিস্ট্রিক গভর্নর নির্বাচিত হন। রোটারী ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া অফিসের তত্ত্বাবধানে গত ৭ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত ই-ভোটিংয়ের মাধ্যমে ঐ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে রোটা. ইঞ্জি. মো. মতিউর রহমান নির্বাচিত হন। তিনি আগামি ২০২৩-২৪ রোটারী বর্ষে ১ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত রোটারী গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন।
০৭ অক্টোবর, ২০২২।
