স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ জেলা প্রশাসক কামরুল হাসানের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। এসময় জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানায় নেতৃবৃন্দ। রোববার (২ এপ্রিল) দুপুর ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় সংগঠনের সভাপতি এম এ লতিফ, সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী, সিনিয়র সহ-সভাপতি কবির হোসেন মিজি, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, যুগ্ম-সম্পাদক শরীফুল ইসলাম, কোষাধ্যক্ষ কেএম সালাউদ্দিন, দপ্তর সম্পাদক সজীব খান, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আনোয়ারুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ বাদশা ভূঁইয়া ও কার্যকরী কমিটির সদস্য গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসককে সংগঠনের ইফতার মাহফিলের দাওয়াত প্রদান করা হয়।
০৩ এপ্রিল, ২০২৩।
