হাজীগঞ্জ পৌর বাস টার্মিনাল কেন্দ্রীয় জামে মসজিদে আলোচনা ও ইফতার

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ পৌর বাস টার্মিনাল কেন্দ্রীয় জামে মসজিদ সংস্কার বিষয়ক আলোচনা, বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপনের সভাপতিত্বে এ আলোচনা সভা, বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিতির উদ্দেশে এবং মসজিদ সংস্কার সংক্রান্ত বক্তব্য রাখেন তিনি।
মসজিদের সাধারণ সম্পাদক ও পৌর ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মো. মাসুদ কালু, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. এমরান হোসেন, সহ-সভাপতি মো. হারুন অর রশিদ, আওয়ামী লীগ নেতা মো. বিল্লাল হোসেন (ট্রাফিক বিল্লাল) প্রমুখ।
বক্তব্য শেষে ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. ফয়সাল আহমেদ।
এসময় পৌর ৫নং ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সাধারণ সম্পাদক সুমন তপদার, পৌরসভার সহকারী প্রকৌশলী মো. ইদ্রিস মিয়া, মাহবুবুর রশীদ, উচ্চমান সহকারী মো. আব্দুল লতিফ, পৌর যুবলীগের সদস্য শহীদুল ইসলাম কাজী, ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন মোহন, মাইনু মজুমদার, আলআমিন, জহির মাইকেল, রাজন মিজিসহ ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

০৩ এপ্রিল, ২০২৩।