শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মায়ের ইন্তেকাল

বাদআছর কলাবাগান মাঠে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন

এস এম সোহেল
চাঁদপুরের কৃতী সন্তান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদক ভাষাবীর মরহুম এমএ ওয়াদুদের সহধর্মিণী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির মা রহিমা ওয়াদুদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৬ মে) দুপুর ১২টার দিকে রাজধানীর কলাবাগানস্থ নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯৮ বছর।
শিক্ষামন্ত্রীর মায়ের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের। তিনি জানান, শিক্ষামন্ত্রী বর্তমানে রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তিনি আজ রোববার সকালে দেশে ফিরবেন। তারপর মরহুমার দাফন করা হবে।
শিক্ষামন্ত্রীর চাঁদপুরস্থ প্রতিনিধি অ্যাড. সাইফুদ্দিন বাবু জানান, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি রোববার যুক্তরাজ্য থেকে ঢাকায় আসবেন। রোববার বাদ আছর কলাবাগান মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।
মরহুমা রহিমা ওয়াদুদ চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপুর মা।
রহিমা ওয়াদুদ পেশায় একজন শিক্ষক ছিলেন। তিনি চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েও একসময় শিক্ষকতা করেছেন। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের রাঢ়ীরচর গ্রামের পাটওয়ারী বাড়ী।
এদিকে শিক্ষামন্ত্রীর মায়ের মৃত্যুতে জনপ্রতিনিধি ও স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা রহিমা ওয়াদুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৬ মে) দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী মরহুমা রহিমা ওয়াদুদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
একই বিবৃতিতে জানানো হয়, রহিমা ওয়াদুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, ভাষাসংগ্রামী মরহুম এমএ ওয়াদুদের সহধর্মিণী রহিমা ওয়াদুদ শনিবার দুপুরে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
আ.লীগ সাধারণ সম্পাদকের শোক : বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি এক শোক বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির মা এবং ভাষাসংগ্রামী মরহুম এমএ ওয়াদুদের সহধর্মিণী রহিমা ওয়াদুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বিবৃতিতে তিনি মরহুমা রহিমা ওয়াদুদ-এর পবিত্র আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের শোক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির মা রহিমা ওয়াদুদ শনিবার বেলা ১১টা ৫৫ মিনিটের রাজধানীর কলাবাগানস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…. রাজিউন)। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর।
তাঁর মৃত্যুতে শিক্ষা মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারী গভীরভাবে শোকাহত। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ হতে মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।
সুজিত রায় নন্দীর শোক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির মা ও ভাষাবীর এম এ ওয়াদুদের সহধর্মিণী রহিমা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।
তিনি এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
চাঁদপুর পৌর মেয়রের শোক : শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপুর রত্মগর্ভা মা রহিমা ওয়াদুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর পৌরসভার মেয়র ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মো. জিল্লুর রহমান জুয়েল।
এক শোক বার্তায় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও ভাষাসৈনিক এম এ ওয়াদুদের সহধর্মিণী রহিমা ওয়াদুদ মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। আমরা একজন রত্মগর্ভা মাকে হারালাম। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও মরহুমার রুহের মাগফেরাত কামনা করছি।
ইল্শেপাড় পরিবারের শোক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির মা রহিমা ওয়াদুদের মৃত্যুতে ইল্শেপাড় পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। এক শোক বার্তায় দৈনিক ইল্শেপাড়ের সম্পাদক ও প্রকাশক মো. মিজানুর রহমান এবং প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির মা রহিমা ওয়াদুদ শনিবার বেলা ১১টা ৫৫ মিনিটের রাজধানীর কলাবাগানস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…. রাজিউন)। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল প্রায় ৯৮ বছর।
চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের শোক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির মমতাময়ী মা রহিমা ওয়াদুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন ও সাধারণ সম্পাদক কাদের পলাশ। গণমাধ্যমে দেয়া এক শোক বার্তায় সাধারণ সম্পাদক কাদের পলাশ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপুর মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
রহিমা ওয়াদুদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, ভাষাবীর মরহুম এমএ ওয়াদুদ সাহেবের সহধর্মিণী।
হাজি কাউছ মিয়ার শোক : বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ভাষাবীর মরহুম এম এ ওয়াদুদের সহধর্মিণী ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির রতœগর্ভা মাতা রহিমা ওয়াদুদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপুর মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুরের কৃর্তী সন্তান, বাংলাদেশের প্রবীণ ব্যবসায়ী, শীর্ষ করদাতা সমাজসেবক ও দানশীল আলহাজ মো. কাউছ মিয়া। তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন,আমিন।
আল-আমিন একাডেমির শোক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ডা. জাওয়াদুর রহিম ওয়াদুদের রত্মগর্ভা মা, একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক এমএ ওয়াদুদের সহধর্মিণী, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন স্বনামধন্য শিক্ষক রহিমা ওয়াদুদের মৃত্যুতে আল-আমিন একাডেমি পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। মহান আল্লাহ তায়ালা যেন তাঁর পরিবারকে এই শোক সইবার ক্ষমতা দান করেন। আমিন।

০৭ মে, ২০২৩।