স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ মে) বিকেলে সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. মহসিনুল হক।
জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মো. সাকিব হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক (জেলা জজ) জান্নাতুল ফেরদাউস চৌধুরী, ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহিদুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস) পলাশ কান্তি নাথ, বেসরকারি কারা পরিদর্শক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার, সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহাদাৎ হোসেন, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. এটিএম মোস্তফা কামাল, পিপি অ্যাড. রনজিত রায় চৌধুরী, জিপি অ্যাড. আ. রহমান, জীবনদীপের প্রতিষ্ঠাতা অ্যাড. বিনয় ভূষণ মজুমদার প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) শাহেদুল করিম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. এজেডএম রফিকুল হাসান রিপনসহ বিচার বিভাগের বিচারক ও জেলা লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীরা।
৩০ মে, ২০২৩।
