চাঁদপুরের নতুন এসপি সাইফুল ইসলাম

স্টাফ রিপোর্টার
চাঁদপুরের নতুন পুলিশ সুপার হিসেবে মোহাম্মদ সাইফুল ইসলাম যোগ দিচ্ছেন। মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম বর্তমানে ভোলা জেলায় পুলিশ সুপার হিসেবে কর্মরত রয়েছেন। বর্তমান পুলিশ সুপর মো. মিলন মাহমুদ বিপিএম (বার) কে বাংলাদেশ পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
এ বিষয়ে মঙ্গলবার (১৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়।
চাঁদপুরের নতুন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকতা। তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার রঘুনাথপুর গ্রামের অধিবাসী।

১৪ জুন, ২০২৩।